চট্টগামে বৃষ্টি বাধায় ২ ঘণ্টা ১০ মিনিট বিলম্বে শুরু হওয়া একমাত্র টেস্টের চতুর্থ দিনে ২৩ রান যোগ করে ২৬০ রানে গুটিয়ে যায় আফগানদের দ্বিতীয় ইনিংস। ফলে বাংলাদেশের সামনে আগের প্রথম ইনিংসের রান মিলে ৩৯৮ রানের বিশাল পাহাড়। এর আগে সকাল থেকে বৃষ্টির কারণে বল মাঠেই গড়াতে বিলম্বর হয়। শেষ পর্যন্ত খেলা শুরু হয় ১১টা ৫০ মিনিটে। সাধারণ নিয়মে আজ খেলা শুরু
ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলতে আজ ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আজ রাত ১টার দিকে হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাদের। বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে জানা গেছে, ঢাকায় নামার পর দুই দিন মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করবে হ্যামিল্টন মাসাকাদজার দল। আগামী ১১ সেপ্টেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। আর ১৩ সেপ্টেম্বর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং সংসদীয় দলের সভাপতির দায়িত্ব পালন করবেন রওশন এরশাদ। আজ রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। সংবাদ সম্মেলনে রাঙ্গা বলেন, এই সমস্যার সাথে যারা জড়িত তারা আমাদের এমপি, প্রেসিডিয়াম সদস্য। আমরা কাল বৈঠক করেছি এবং দলকে বড় একটা ভাঙ্গনের হাত থেকে রক্ষা করেছি। দলের বিরোধ নিয়ে রাঙ্গা বলেন, আমি
অমর একুশে বইমেলা ২০২০ কৃষিবিদ ড.নুরুল হুদা মামুন কৃষকদের নানা সমস্যা এবং কৃষির উপর নানা আলোচনা নিয়ে এবারের বইটি উপস্থাপন করেছেন।নুরুল হুদা মামুনের লেখা বইটি ৫ম তম। এই বইটি সাধারণ কৃষদের জন্য একট চমৎকার গ্রহন্থকার। এই বইটি সাধারণ কৃষকদের নানা সমস্যার সমাধানে কাজ করবে বলে লেখক আশাবাদী নিম্নে লেখকের লেখক পরিচিতি তুলে ধরা হলো। [https://enews71.com/content/post/5d749bf6784b9.jpg] লেখক পরিচিতি কৃষিবিদ ড. মোঃ নূরুল হুদা আল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বর্তমান সরকার দেশের নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষরতা দানের লক্ষ্যে ৬৪টি জেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্প বাস্তবায়ন করছে। আমাদের নিরলস ও অব্যাহত প্রচেষ্টার ফলে বিগত এক দশকে সাক্ষরতার হার ২৮ দশমিক ১২ শতাংশ বেশি বৃদ্ধি পেয়ে বর্তমানে ৭৩ দশমিক ৯ শতাংশে উন্নীত হয়েছে।’ আজ রোববার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা
সারাদেশে দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি
‘বহুভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ১৯৬৬ সাল থেকে ইউনেস্কো ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালন করে আসছে। এ দিবসটি পালনের মাধ্যমে সারা বিশ্বের মানুষকে তারা বলতে চায়, সাক্ষরতা একটি মানবীয় অধিকার এবং সর্বস্তরের শিক্ষার ভিত্তি। প্রতি বছর একটি বিশেষ প্রতিপাদ্যকে সামনে রেখে সে বছর সাক্ষরতা দিবস পালন করা হয়। সাক্ষরতা আন্তর্জাতিক
হার্ট অ্যাটাকের খুব স্বাভাবিক একটি উপসর্গ বুকে ব্যথা ও চাপ অনুভব। কিন্তু সব ধরনের হার্ট অ্যাটাকে মোটেও ব্যথা হয় না। খুব একটা চাপও লাগে না। সামান্য কিছু অস্বস্তিতেই ভেতরে ভেতরে বড়সড় ক্ষতি হয়ে যায়। আর এই হার্ট অ্যাটাক কখন কোন ফাঁকে হানা দেয় তা জানা সম্ভব হয় না অনেক সময়ই। মূলত এই প্রকারের অ্যাটাকের উপসর্গ একটু একটু করে দীর্ঘ সময় ধরে
সকাল ১০ ১৫ মিনিটের দিকে থেমেছে। পানি সরানোর কাজে নেমেছেন মাঠকর্মীরা। কভারের উপর জমে থাকা পানি সরাতে ব্যবহার করা হচ্ছে একটি সুপার সপারও। নতুন করে আর বৃষ্টি না হলে পানি সরিয়ে লাঞ্চের আগে খেলা শুরু হতে পারে। সকাল ১০টা ৩০ মিনিটে মাঠ পরিদর্শন করবেন দুই আম্পায়ার। এর মধ্যে বৃষ্টি না হলে তারা নেমে আউটফিল্ডের অবস্থা খতিয়ে দেখে সিদ্ধান্ত জানাবেন তারা। বৃষ্টির
আফগান যুদ্ধ নিরসনে সশস্ত্র গোষ্ঠী তালেবানের সঙ্গে হতে যাওয়া শান্তিচুক্তি বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভবিষ্যতে তালেবানের সঙ্গে কোনও ধরনের সমঝোতা না করারও হুমকি দেন তিনি। রোববার ক্যাম্প ডেভিডে তালেবান নেতাদের সঙ্গে বৈঠকের কথা ছিল ট্রাম্পের। কিন্তু কাবুলে তালেবান হামলায় এক মার্কিন সেনা নিহত হওয়ায় শান্তিচুক্তি বাতিলের এ ঘোষণ দিন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জানান, কাবুলে তালেবানের হামলায় এক মার্কিন সেনা নিহত
আফগানিস্তানের সঙ্গে চলা চলমান একমাত্র টেস্টের চতুর্থ দিন যে বৃষ্টি বাধায় পড়বে তা গতকাল শনিবারের আবহাওয়া অফিস জানিয়েছিল। কিন্তু সেটা যে আজ একেবারে সাত-সকালে এসে হানা দেবে, তা হয়তো ভাবতে পারেনি কেউ। কিন্তু আজ সকাল ৮টা নাগাদ চট্টগ্রামে শুরু হয় বৃষ্টি। যদিও মুষলধারে বৃষ্টি বলা চলে না একে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে টানা দুই ঘণ্টা। থামাথামির কোনো লক্ষ্মণই ছিল না। অবশেষে ১০টা
একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ বিকেল ৫টা থেকে শুরু হচ্ছে। এ অধিবেশন কতদিন চলবে তা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। বরাবরের মতো অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, এ অধিবেশনে বেশ কয়েকটি
বহু ভাষায় সাক্ষরতা উন্নত জীবনের নিশ্চয়তা-এই প্রতিপাদ্য নিয়ে, বরিশালের হিজলা উপজেলায় উদযাপন করা হলো, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৯ । ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সকাল ৯ টায়, হিজলা উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম এর সভাপতিত্বে
গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকায় রেস্তোরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১৭ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ১৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে বোর্ড বাজারের বাংলার রাধুনী ও তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হোটেল দুটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার দিবাগত
চট্টগ্রামে যখন টেস্টের নবাগত আফগানিস্তানের সামনে নাকানি-চুবানি খাচ্ছে বাংলাদেশ দল, তখন স্কটল্যান্ডের ডানবি থেকে সুখবর দিল বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। ফাইনালে থাইল্যান্ডকে হারিয়েছে তারা ৭০ রানের ব্যবধানে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। বাকি ছিল শুধু ফাইনাল। এবার সেই শ্রেষ্ঠত্বও অর্জন করে নিলো বাংলাদশের মেয়েরা। থাইল্যান্ডকে ৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে
একদিন এক লোক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বললেন, ‘হে আল্লাহর রাসুল! আমি দান-সাদকা করি। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করি এবং আমার সম্পর্কে ভালো কিছু বলুক, তা আমি ভালোবাসি।’ তখন আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দেন- ‘যে ব্যক্তি তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, সে যেন নেক আমল করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে।’
ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৭ সেপ্টেম্বর) দলের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় তিনি এ নির্দেশ দেন। ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড এবং অযোগ্যতার কারণে এ কমিটি ভেঙে দেওয়া হয়। যৌথসভায় উপস্থিত আওয়ামী লীগের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, রংপুর-৩ এর উপ-নির্বাচন এবং কয়েকটি
মদের দোকান (বার) চালানোর অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্মকর্তা পরিদর্শক (ইন্সপেক্টর) হেলালউদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে। নিজেকে আড়ালে রেখে কৌশলে এই মদের বার চালান তিনি আপন ভাই মো. আজাদ হোসেনের নামে। খবর জানাজানি হওয়ায় নিজেকে বাঁচাতে এখন সেই ভাইকেই অস্বীকার করেছেন তিনি। কর্মস্থল যশোর হলেও বেশিরভাগ সময় থাকেন রাজধানীতে। মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ে তার বাসা। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) হেলাল ও তার
স্ত্রীর ঘুমে যেন ব্যাঘাত না ঘটে এজন্য প্লেনে একটানা ছয় ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হলো স্বামীকে। এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় চলছে আলোচনা-সমালোচনা। ডেইলি মেইল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার প্রশিক্ষক কোর্টনি লি জনসন প্লেনের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনার ছবি টুইটারে দিয়েছেন। তার সেই টুইটকে কেন্দ্র করেই ঘটনার পক্ষে বিপক্ষে নানা ধরনের মন্তব্যের ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। [https://enews71.com/content/post/5d73e61945c6a.jpg] কোর্টনি জানান, দীর্ঘ ফ্লাইটে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে কানাডার ফেডারেল মন্ত্রী বিল ব্লেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন কানাডা সফররত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাণিজ্যমন্ত্রী অটোয়ায় কানাডার ফেডারেল মন্ত্রী বিল ব্লেয়ারের সঙ্গে একান্ত বৈঠকে একথা বলেন। গতকাল সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়। এদিকে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়ে দেশটির ফেডারেল মন্ত্রীর সহযোগিতা কামনা করলে তিনি
উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেবে বিএনপি এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (০৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। বিকেল ৫টা থেকে আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সিদ্ধান্ত জানান। বিএনপি মহাসচিব বলেন, আগামী ১৪ অক্টোবর আটটি উপজেলায় নির্বাচন হবে।
প্রায় দেড়শ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে ৩৭০ বা তার বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে মাত্র ৭টি। যা প্রমাণ করে চতুর্থ ইনিংসে ৩৭০ বা তার বেশি রান তাড়া করে জেতা কতটা কঠিন। তাই চলতি চট্টগ্রাম টেস্ট বেশ কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে বাংলাদেশ দলের সামনে। কেননা এরই মধ্যে দ্বিতীয় ইনিংসে ৩৭৪ রানের লিড নিয়ে ফেলেছে আফগানিস্তান। তাদের ওপেনার ইবরাহিম জাদরান জানিয়ে
আগামী বছরের শুরু দিন দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বইয়ের পাশাপাশি স্কুল ড্রেসের জন্য ২ হাজার টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। শনিবার কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। কুড়িগ্রাম জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব
ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় আহত একটি নীলগাইকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে মিলেছে এ ঘটনার সত্যতা। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বিহারের ওই এলাকার কৃষকরা বেশ কিছুদিন ধরে অভিযোগ করছিলেন, নীলগাইয়ের দল তাদের ফসলের ক্ষতি করছে। এরপরই স্থানীয় শিকারিদের ৩০০ নীলগাই গুলি করে হত্যার নির্দেশ দেন। জানা গেছে, গুলি করার পরও