
প্রকাশ: ২৬ জুলাই ২০১৯, ৪:৩৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইস'লাম আলমগীর বলেছেন, আমরা তার স্বাস্থ্যের বর্তমান অবস্থা নিয়ে খুবই উদ্বিগ্ন। তাকে জরুরি ভিত্তিতে মুক্তি দিয়ে তার পছন্দমতো দেশের হাসপাতালে অথবা বিদেশে চিকিৎসা করার সুযোগ করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। শুক্রবার (২৬ জুলাই) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, গত এক সপ্তাহে তার (খালেদা জিয়ার) ওজন অনেক কমে গেছে। আপনারা ম্যাডামকে দেখলে এখন চিনতে পারবেন না। তিনি অনেক শুকিয়ে গেছেন। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেবে আপনারা জনগণের সামনে তুলে ধরুন। সরকারের কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই, অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার সুযোগ দেওয়া হোক।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব