আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় থাকলে অনেকে দলের জনপ্রিয়তা ধরে রাখতে পারে না। কিন্তু আমরা সে জনপ্রিয়তা রক্ষা করতে পেরেছি। মানুষের আস্থা অর্জন করতে পেরেছি। আওয়ামী লীগের ওপর মানুষের এই আস্থা এবং বিশ্বাস যেন থাকে সেভাবে মানুষের সঙ্গে আচরণ করতে হবে। শনিবার (২১ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সভাপতির বক্তব্যে উপস্থিত সম্মেলনের
বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলের ১৫তম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে সিলেট থান্ডার্স। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দুপুর দেড়টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। তিন ম্যাচের সবকটিতেই জয় নিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। অপরদিকে চার ম্যাচের চারটিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বাধীন সিলেট থান্ডার। পয়েন্ট টেবিলের শীর্ষে
গ্যাসজনিত অগ্নি দুর্ঘটনা-বিস্ফোরণ প্রতিরোধে সচেতনতামূলক সতর্কতা জারি করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তিতাস গ্যাস কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিস্ফোরণের অন্যতম কারণ, আবদ্ধ স্থানে গ্যাস জমা হওয়া। প্রাকৃতিক গ্যাস ছাড়াও ওয়াসার স্যুয়ারেজ লাইনের বর্জ্যের কারণে বায়োগ্যাস উৎপন্ন হয়, যা অগ্নি দুর্ঘটনা ও বিস্ফোরণের অন্যতম কারণ। বাড়ির সেপটিক ট্যাঙ্ক, সামনের রাস্তায়
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে কোনো দলে সুযোগ পাননি। তবে দল না পেয়েও একদিন অনুশীলন করেছিলেন রংপুর রেঞ্জার্সের হয়ে। এরপর পেলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও অভিজ্ঞ ব্যাটসম্যান ইমরুল কায়েসের ফোন। ব্যস! মাসখানেকের মধ্যে বদলে গেলো বাঁ-হাতি পেসার মেহেদি হাসান রানার ভাগ্য। যেই রানা প্লেয়ার্স ড্রাফটে দলই পাননি, সেই তিনি এখন বিপিএল মাতাচ্ছেন চট্টগ্রামের হয়ে। শুধু মাতাচ্ছেন বললে ভুল হবে, রীতিমতো বল
প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে গেলে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে আজ শনিবার। ইতিমধ্যে দ্বিতীয় অধিবেশন (কাউন্সিল অধিবেশন) শুরু হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রায় সাত হাজার কাউন্সিলর এতে যোগ দিয়েছেন। আজ তাদের মতামতের ভিত্তিতে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। এ সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী তিন বছর দলটির নেতৃত্ব দিবেন। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল
বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠানোর মধ্য দিয়ে বাংলাদেশ মহাকাশ যুগে প্রবেশ করেছে। সেই যাত্রার ধারাবাহিকতায় ২০২২ সালে প্রথমবারের মতো মহাকাশে বাংলাদেশি নভোচারী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর গুলশান ক্লাবের রজনীগন্ধা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে
এবার নারায়ণগঞ্জের বন্দরে জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজাহারীর ওয়াজ মাহফিলে রাজু চন্দ্র সরকার নামে এক হিন্দু যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে বন্দরের মুছাপুর ইউনিয়নে পশ্চিমপাড়া জামে মসজিদ যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে মাওলানা আজহারীর কাছে কালেমা পড়ে রাজু চন্দ্র সরকার ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল’র কেন্দ্রীয় সংসদের আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে। এর আগে গেল সেপ্টেম্বরে ৬ষ্ঠ কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। গতকাল শুক্রবার রাতে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৬০ সদস্য বিশিষ্ট আংশিক এ কমিটির কথা জানানো হয়। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, এতে ১৫ জনকে সহ-সভাপতি এবং ১৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১৫ জনকে সহ-সাধারণ
বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি হয়েছেন জয়া চাকমা। আগামী এক বছর আন্তর্জাতিক পরিমণ্ডলে মেয়েদের মূল স্তরের ম্যাচ পরিচালনা করতে কোনও বাধাই আর রইলো না তার। কদিন আগেই বাংলাদেশের নারী রেফারিদের ইতিহাসে মাইলফলক গড়েছেন জয়া চাকমা এবং সালমা আক্তার মনি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিফার নির্দেশনা অনুযায়ী পরীক্ষা দিয়ে ফিফা রেফারি হওয়ার যোগ্যতা প্রমাণের সর্বশেষ হার্ডলটা পার হতে পেরেছেন দুজনই। এরপর অপেক্ষা ছিল ফিফার অনুমোদনের।
উগ্রবাদী মতবাদ প্রচারের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার সৌদি আরবের হাজার হাজার একাউন্ট বন্ধ করে দিয়েছে। টুইটার এক ঘোষণায় বলেছে, তারা সৌদি আরবের ছয় হাজার মানুষের একাউন্ট বন্ধ করে দিয়েছে এবং বন্ধ হয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে বহু সৌদি সরকারি কর্মকর্তা রয়েছে। সৌদি সরকারের মনস্তাত্ত্বিক যুদ্ধে টুইটারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলেও ওই ঘোষণায় বলা হয়েছে। টুইটারের ঘোষণায় বলা হয়, বন্ধ হয়ে
ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা প্রায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিআইডব্লিউটিসি জানায়, কুয়াশায় কোনো কিছু দৃশ্যমান না হওয়ায় শুক্রবার রাত থেকে সব ফেরি বন্ধ করে দেওয়া হয়। শুধু ফেরি নয়, বন্ধ রয়েছে লঞ্চও। নৌযান চলাচল বিঘ্নিত হওয়ার কারণে ঘাটে আটকা পড়েছে অনেক যানবাহন। বিআইডব্লিউটিসি আরও জানায়, কুয়াশা কেটে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ দিয়ে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ড্রিমলাইনার ‘সোনার তরী’ ঢাকার পথে উড়াল দিয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় সিয়াটলের বোয়িং এভারেট ডেলিভারি সেন্টার থেকে ‘সোনার তরী’ ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। এটি আজ শনিবার বিকেল ৪টা নাগাদ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। যাত্রা শুরুর আগে এক অনুষ্ঠানের মাধ্যমে বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিম লাইনার ‘সোনার তরী’ উড়োজাহাজটিকে বোয়িং কর্তৃপক্ষ বিমান
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় আজও ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলে সূর্যের দেখা মিলবে না। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং
হজরত আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু আনহু। তিনি নিজেকে ইসলামের ৪ ভাগের এক ভাগ বললেন। কী আশ্চর্য! তিনি আবার কীভাবে ইসলামের ৪ ভাগরে এক ভাগ হলেন? হ্যাঁ, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন তখন তিনিই ৪র্থ ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করলেন। বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবারের বাইরে স্বাধীন ব্যক্তি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং গোলাম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি) ''জয় বাংলা শিক্ষক সমাজ'' নামে শিক্ষকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গত ১৬ ডিসেম্বর নতুন এ সংগঠনের সূচনা হয়। বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসকে আহ্বায়ক ও গনযোগাযোগ সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মিঠুন মিয়াকে সদস্যসচিব করে নতুন এ সংগঠনটি আত্মপ্রকাশ করেছে। গত ১০ ডিসেম্বর জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষনা দিয়েছে হাইকোর্ট। এরই প্রেক্ষিতে জবিতে গঠিত হয়েছে বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করা
বিপিএলের চলতি আসরে দুর্দান্ত খেলছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার্স, ঢাকার প্লাটুনের পর শুক্রবার হারাল কুমিল্লা ওয়ারিয়র্সকে। এনিয়ে টানা চার ম্যাচে ধারাবাহিক জয় পেয়েছে ইমরুল কায়েসদের চট্টগ্রাম। শুক্রবার কুমিল্লার বিপক্ষে ৪ উইকেটে বিপিএলর দ্বিতীয় সর্বোচ্চ ২৩৮ রানের রেকর্ড গড়ে ১৬ রানের জয় পায় চট্টগ্রাম। এই জয়ে চলতি বিপিএলে ৬ খেলায় ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রাখল চট্টগ্রাম। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ
মাদারীপুরের কালকিনিতে তাফসীরুল কোরআন মাহফিলে অতিথি হিসেবে আসছেন এই সময়ের আলোচিত বক্তা আল্লামা ড. মিজানুর রহমান আজহারী। আলোচিত ওই মাহফিলে মোতায়েন হবে ৩ শতাধিক পুলিশ। সাহেবরামপুর মাদ্রাসা কমিটির আয়োজনে উপজেলার সাহেবরামপুর ইউপির হাইস্কুল মাঠে আগামী ২৫ ডিসেম্বর তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলে আজহারী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। তার আগমন উপলক্ষে সাহেবরামপুরে চলছে ব্যাপক প্রস্তুতি। উপজেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে মাইকিং করা হয়েছে। এছাড়া
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়নের ছনখোলা এলাকায়, হালান গাজী নামে এক বৃদ্ধকে পিটিয়ে জখম করেছে, ঐ এলাকার প্রভাবশালী জয়নাল হাওলাদার, আয়নাল হাওলাদার, মোক্তার হাওলাদার সহ পরিবারের অন্যান্য সদস্যরা। বৃদ্ধ হালান গাজী, আন্ধারমানিক ইউনিয়নের মৃত লতিফ গাজীর ছেলে। সে এখন মুলাদি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আহত হালান গাজী জানায়, বৃহস্পতিবার সে এবং তার স্ত্রী দুজন মিলে ছনখোলায় তার বাগান বাড়িতে নাড়ার পারা দিচ্ছিলো।
ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে আলাদা বার্তায় এ শোক জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বঙ্গভবন প্রেস উইং জানায়, রাষ্ট্রপতি শোকবার্তায় বলেন, ফজলে হাসান আবেদ ব্র্যাক প্রতিষ্ঠার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে বিপুল অবদান রেখেছেন। তিনি আরও বলেন, দেশের উন্নয়নে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রাষ্ট্রপতি
কে হচ্ছেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক, এই বিষয়টি নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। অনেকের নামই আলোচিত হচ্ছে। এই মুহূর্তে দলের নেতাকর্মীর মধ্যে সব আলোচনা, পর্যালোচনা সাধারণ সম্পাদক পদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। কে পাচ্ছেন দলের এই দ্বিতীয় শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদটি, তা কেবলমাত্র আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাই জানেন। বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরই বহাল থাকছেন, নাকি
নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষ রংপুর র্যাঞ্জার্সকে খুব বড় সংগ্রহ দাঁড় করাতে দেয়নি খুলনা টাইগার্স। লক্ষ্যটা আরও সহজ করে দেন রহমতউল্লাহ গুরবাজ ও রাইলি রুশোর অসাধারণ ব্যাটিং। ম্যাচটিতে অনায়াস জয়ে চলতি বিপিএলে টানা তৃতীয় জয় তুলে নিল মুশফিকুর রহিমের দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম ম্যাচটিতে রংপুরকে ৮ উইকেটে হারায় খুলনা। ৪৫ বল বাকি থাকতেই মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য
দলের প্রতি ভালোবাসার টানে ১০৪ বছর বয়সেও সম্মেলনে যোগ দিতে ঢাকা এসেছেন মোঃ ইসাহাক আলী মাস্টার। ১০৪ বছর বয়সী মোঃ ইসাহাক আলী মাস্টার তীব্র শীত এবং বয়সের বাধা উপেক্ষা করে আওয়ামী লীগের ২১তম সম্মেলনে যোগ দিতে কুষ্টিয়া থেকে ঢাকা এসেছেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেও উপস্থিত হয়েছিলেন আওয়ামী লীগের সম্মেলন স্থলে। তার শেষ ইচ্ছা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে একজনজর দেখা। শতবর্ষী ইসাহাক আলী মাস্টার
সরাইল উপজেলার কুট্টাপাড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রী জয়নবকে ধর্ষণের পর হত্যা মামলার আসামি কানাইকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ভলিবাড়ি রোড়ের পাশে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নুরুল হকের নেতৃত্বে কানাইকে অবশেষে সরাইল থানার পুলিশ এএসআই শাহজালাল ও এএসআই আলাউদ্দিন সঙ্গীয়