
প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ১৬:২৩

বগুড়ায় নতুন করে আরও ৫৩ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এই নিয়ে জেলায় মোট ৫৩১ জন বিদেশফেরতকে হোম কোয়ারেন্টিনে রাখার কথা জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। তবে এর মধ্যে ৪২ জনের হোম কোয়ারেন্টিনে শেষ হওয়ায় বর্তমানে মোট ৪৮৯ জন হোম কোয়ারেন্টিনে অবস্থান করছে।সোমবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জেলার ৬টি উপজেলায় নতুনন করে আরও ৫৩ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশফেরতকে কোয়ারেন্টিনে রাখা হয় শিবগঞ্জ উপজেলায়।

ইনিউজ ৭১/ জি.হা