শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১২ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

খাদ্য মজুত ও আতঙ্ক সৃষ্টি নিয়ে ইসলাম যা বলে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ১৪:৫৫

শেয়ার করুনঃ
খাদ্য মজুত ও আতঙ্ক সৃষ্টি নিয়ে ইসলাম যা বলে
বিশ্বজুড়ে প্রাণঘাতী মহামারি করোনায় আতঙ্কিত হয়ে থমকে যাচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। গৃহবন্দি জীবন কাটাচ্ছে বিশ্বের অনেক জনবহুল দেশ ও শহরের মানুষ। একই পরিস্থিতি বিরাজ করছে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে।করোনাভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করবে এ খবরে দেশের ব্যবসায়ীরা যেমন কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। আবার বিত্তশালী সাবলম্বীদের চাহিদার তুলনায় বেশি কেনাকাটায় দিশেহারা হয়ে পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ।

খাদ্য মজুত ও আতঙ্ক সৃষ্টির কারণে একদিকে যেমন বিপন্ন হচ্ছে মানুষের জীবনযাত্রা অন্যদিকে একশ্রেণির মানুষ অভাবের তাড়নায় স্ত্রী-সন্তানদের ন্যূনতম চাহিদাও মেটাতে পারছে না। এক্ষেত্রে ব্যবসায়ী কিংবা বিত্তশালীর খাদ্য মজুত ও আতঙ্ক সৃষ্টিতে ইসলামের দৃষ্টিভঙ্গি কী?করোনাভাইরাসের কারণে এমনিতেই  বিশ্ব অর্থনীতি এখন চরম হুমকির সম্মুখীন। জিনিস-পত্রের উৎপাদন ও সরবরাহ কমে যাওয়া এবং বিত্তশালীদের চাহিদার তুলনায় বেশি জিনিস ক্রয় করায় দেখা দিয়েছে চরম প্রয়োজনিয় জিনিস-পত্রের সংকট। দিন দিন এ সংকট বেড়ে চলেছে।

দেশের অধিকাংশ মানুষ শ্রমজীবী। যারা দৈনিক রুজির মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র মজুদ অব্যাহত থাকলে করোনাভাইরাসের আক্রমণ ছাড়াও মানুষের জীবন হয়ে উঠবে দুর্বিসহ। অথচ ইসলাম এ অবস্থাকে মোটেই সমর্থন করে না। হাদিসে এসেছে-রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা জগৎবাসীর (মানুষের) প্রতি সদয় হও, তাহলে আসমানের মালিক তোমাদের প্রতি সদয় হবেন।’ (তিরমিজি)কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় মানুষ পরস্পরের প্রতি সদয় না হয়ে একে অপরকে কঠিন বিপদের দিতে ঠেলে দিচ্ছে। সামাজিক অসুস্থ প্রতিযোগিতায় মেতে ওঠেছে মানুষ। নিজেদের স্বার্থ ছাড়া কেউ কোনো কিছুই মেনে নিতে পারছে না। বাজারের বর্তমান কেনাকাটার পরিস্থিতি তাই প্রমাণ করছে।

আরও

জুমার দিনের বিশেষ আমলে মিলবে অশেষ সওয়াব ও বরকত

জুমার দিনের বিশেষ আমলে মিলবে অশেষ সওয়াব ও বরকত
ধর্ম
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
করোনা থেকে বাঁচতে কী পরিমাণ চাল-ডাল-আলু-ডিমসহ নিত্য প্রয়োজনীয় জিনিস দরকার ভোক্তাদের? আবার এসব নিত্য পণ্যসহ প্রয়োজনীয় জিনিসের দাম কী পরিমাণ বাড়ালে খুশি হবে ব্যবসায়ীরা? কে দেবে এ প্রশ্নের উত্তর?অথচ বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কৃত্রিম সংকট তৈরি করে হোক আর যেভাবেই হোক ব্যবসায়ী কিংবা বিত্তশালী কেউ যেন খাদ্য মজুদ না করে সে ব্যাপারে কঠিন সতর্কবার্তা ঘোষণা করেছেন। হাদিসে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি খাদ্যশস্য গুদামজাত করে, আল্লাহ তার ওপর দরিদ্রতা চাপিয়ে দেন।’ (আবু দাউদ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ৪০ দিনের খাবার মজুদ রাখে, সে আল্লাহ তাআলার জিম্মাদারি থেকে বেরিয়ে যায়।’ (মুসান্নায়ে ইবনে আবি শায়বা) করোনা বা মহামারিতে পরিস্থিতি যত খারাপই হোক না কেন, মানুষ তো আশরাফুল মাখলুকাত। তার সব কাজ হবে কল্যাণের। আর এ জন্যই তো তাকে মানুষ হিসেবে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন-

‘তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। মানবজাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা ভালো কাজের নির্দেশ দান করবে এবং মন্দকাজে বাধা দেবে।’ (আল-ইমরান : আয়াত ১১০) করোনাভাইরাসের কারণে খাদ্য গুদামজাত কিংবা বেশি খাদ্য মজুদ করে যেমন কাউকে কষ্ট দেয়া যাবে না তেমনি করোনা আসছে আসছে বলে কাউকে আতঙ্কিতও করা যাবে না। কেননা আতঙ্ক সৃষ্টি করাও মুমিনের কাজ নয়।মানুষ কতটা বিবেক বিবর্জিত হয়ে গেছে যে, প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস নিয়েও মানুষ ব্যবসার চিন্তা-ফিকির করছে। মানুষকে জিন্মি বা হয়রানি করে কিংবা আতঙ্ক ছড়িয়ে অর্থ উপার্জন বা ফায়েদা লোটার চিন্তা-ভাবনা করছে। এটি কল্যাণকামী কোনো মানুষর কাজ হতে পারে না।

আতঙ্ক সৃষ্টিতে যেমন সমাজ ও রাষ্ট্রের কল্যাণ নেই আবার তাতে ব্যক্তি নিজের ও পরিবারেরও কোনো কল্যাণ নেই। সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যে কোনো মাধ্যমে যে কোনো কথা বা গুজব শুনে তার সত্যতা না জেনে ছড়িয়ে দেয়াও অনেক বড় গোনাহের কাজ। হাদিসে এসেছে-যা শুনে তা বলে বেড়ানো কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট।’ (আবু দাউদ)

আরও

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা
এ হাদিসের আলোকে সমাজে ছড়ানো আতঙ্ক বা গুজব যদি মিথ্যা হয়। তবে এ অপরাধের অপরাধী মুনাফিক হিসেবে সাব্যস্ত হবে। কেননা মুনাফিকের আলামতের মধ্যে মিথ্যাও একটি। সে আলোকে অযথা আতঙ্ক বা গুজব ছড়ানো মুমিনের কাজ নয় বরং তা মুনাফেকি। হাদিসে এসেছে-রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মুনাফিকের আলামত তিনটি- যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আর যখন তার কাছে আমানত রাখা হয়, সে খেয়ানত করে।’ (বুখারি)

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনাকে কেন্দ্র করে নানান গুজব ছড়িয়ে পড়ছে। কেউ কেউ বলছেন, ‘কেয়ামত খুব সন্নিকটে’, ‘২০২০ সালেই ইমাম মাহদি চলে আসছেন’, ‘দাজ্জালের জন্ম হয়েছে, দাজ্জালকে আকাশে দেখা গেছে কিংবা দাজ্জাল এসে পড়েছে ইত্যাদি ইত্যাদি গুজব।আবার করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তিকে দাফন নয় আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে কিংবা হাসপাতালে অনেক মানুষ মারা যাচ্ছে আর সরকার তা প্রকাশ না করে গোপন করছে কিংবা লাশ গুম করে ফেলছে ইত্যাদি আতঙ্ক সৃষ্টি করছে। অথচ এসবই গুজব। আর তা যাচাই-বাছাই না করে তা প্রচার করাও চরম মিথ্যাচার।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
সুতরাং যারা এসব কথা শুনেই তা প্রচার-প্রচারণায় ব্যস্ত হয়ে যাচ্ছে, তারা হয়ে যাচ্ছে মিথ্যাবাদী আবার সামাজিকভাবে তারা যেমন হেয় প্রতিপন্ন হচ্ছে। এরকম ভিত্তিহীন গুজব প্রচারে রয়েছে রাষ্ট্রীয় শাস্তি অন্য দিকে এ অপরাধে পরকালেও রয়েছে মারাত্মক শাস্তির বিধান। এভাবে জনমনে আতঙ্ক ছড়ানো ইসলাম সমর্থন করে না। আল্লাহ তাআলা বলেন-

- ‘হে মুমিনগণ! তোমাদের কাছে যদি কোনো ফাসেক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, তবে তা যাচাই করো। অজ্ঞতাবশত কোনো গোষ্ঠীকে আক্রান্ত করার আগেই, (না হলে) তোমরা কৃতকর্মের জন্য লজ্জিত হবে।’ (সুরা হুজরাত : আয়াত ৬)

- ‘যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তার অনুসরণ করো না। নিশ্চয়ই কান, চোখ, অন্তরের প্রতিটি বিষয়ে জিজ্ঞাসা করা হবে।’ (সুরা বনি ইসরাইল : আয়াত ৩৬)

মনে রাখতে হবে

ফ্রিজ ভর্তি খাদ্য মানুষকে কোনো মহামারি থেকে রক্ষা করতে পারেনি আর পারবেও না। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবেন বলে কুরআনে ঘোষণা দিয়েছেন-আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন।’ (সুরা বাকারা : আয়াত ১৫৫)করোনায় ফ্রিজ ভর্তি খাদ্য মজুদ নয় বরং হাদিসের ঘোষণায় সাদকার দ্বারা বিপদ দূর হয়, হায়াতে বরকত হয়। কেননা দুনিয়ার শান্তি এবং আখেরাতের পাথেয়ও হচ্ছে সাদকা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব ব্যবসায়ী কিংবা বিত্তশালীদের খাদ্য মজুদ করা থেকে বিরত থাকার তাওফিক দান করুন। গরিব-অসহায় ও নিম্নবিত্তদের দান-সাদকা করে সম্পদ ও হায়াতে বরকত লাভের তাওফিক দান করুন। গুজব ছড়ানোর মতো হারাম কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন। কুরআন-বিধানগুলো যথাযথ মেনে চলার তাওফিক দান করুন। আমিন।

ইনিউজ ৭১/ জি.হা

জনপ্রিয় সংবাদ

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

ইসলামে শুক্রবার বা জুমার দিন বিশেষ মর্যাদাপূর্ণ। মুসলমানদের জন্য এ দিনটি সাপ্তাহিক ইবাদত, আত্মশুদ্ধি, পারস্পরিক সম্প্রীতি ও আল্লাহর স্মরণে নিবেদিত। পবিত্র কোরআনের সূরা আল-জুমুআয় জুমার নামাজের আহ্বান হলে ব্যবসা-বাণিজ্য ছেড়ে আল্লাহর স্মরণে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নামাজ শেষে জীবিকার সন্ধানে ছড়িয়ে পড়া এবং আল্লাহকে অধিক স্মরণ করার কথাও বলা হয়েছে। শুক্রবারের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো জুমার নামাজ। প্রাপ্তবয়স্ক, সুস্থ ও

জুমার দিনের বিশেষ আমলে মিলবে অশেষ সওয়াব ও বরকত

জুমার দিনের বিশেষ আমলে মিলবে অশেষ সওয়াব ও বরকত

ইসলামে সপ্তাহের বিশেষ মর্যাদাপূর্ণ দিন শুক্রবার। মুসলমানদের কাছে জুমার দিনটি ইবাদত, দোয়া ও আত্মশুদ্ধির গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ দিনের ফজিলত অর্জনে বেশ কিছু আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। তাই জুমার দিনটি যথাযথভাবে কাটাতে বিশেষ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন ইসলামি চিন্তাবিদরা। জুমার নামাজের আগে গোসল করা, দাঁত পরিষ্কার করা, পরিচ্ছন্ন পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নাহসম্মত আমল। পাশাপাশি মসজিদে আগেভাগে উপস্থিত হওয়ার

শুক্রবারের বিশেষ আমল বেশি বেশি দরুদ পাঠ

শুক্রবারের বিশেষ আমল বেশি বেশি দরুদ পাঠ

ইসলামে শুক্রবার সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ দিন। এ দিনের বিশেষ আমলগুলোর মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি বেশি বেশি দরুদ পাঠের গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। হাদিসে এসেছে, শুক্রবারে নবীজির প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করতে বলেছেন স্বয়ং রাসুলুল্লাহ (সা.)। শুক্রবার (১৩ নভেম্বর) এ বিষয়ে ধর্মীয় নির্দেশনা ও আমল নিয়ে আলোচনা করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হজরত আওস ইবনে আওস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা

২০২৭ সালের হজ পালনে বাংলাদেশকে মোট ৮৩ হাজার ৫০০ জনের কোটা দিয়েছে সৌদি আরব। সরকারের বিশেষ অনুরোধে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পাঁচ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দেওয়ায় আগের তুলনায় আগামী বছর আরও বেশি বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী

শুক্রবারের আমল: ইবাদত ও আত্মশুদ্ধির বিশেষ দিন

শুক্রবারের আমল: ইবাদত ও আত্মশুদ্ধির বিশেষ দিন

ইসলামে শুক্রবারের দিনটি অত্যন্ত মর্যাদা ও তাৎপর্যপূর্ণ। মুসলমানদের কাছে দিনটি সাপ্তাহিক ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ সুযোগ। পবিত্র জুমার দিনটি যথাযথভাবে পালনের জন্য বেশ কিছু আমলের কথা হাদিসে বর্ণিত হয়েছে। এসব আমলের মাধ্যমে একজন মুমিন নিজের আত্মিক উন্নতি ও পরকালীন কল্যাণের জন্য চেষ্টা করতে পারেন। শুক্রবারের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গোসল করে পরিচ্ছন্ন হওয়া, পরিষ্কার ও সুন্দর পোশাক পরিধান