
প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ১৫:৪৬

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে আরও ৮৩ জনকে। এ নিয়ে বর্তমানে ২১০ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়াও এক নারী করোনায় আক্রান্ত হয়েছেন সন্দেহে এলাকায় উৎকণ্ঠা দেখা দিয়েছে।সর্দি-জ্বর নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হওয়া এই নারীর শ্বাসকষ্ট শুরু হয়েছে।অবস্থার অবনতি হওয়ায় তাকে গত রবিবার রাতে রামেক হাসপাতালের নিবিড়ি পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। তবে তার শরীরে করোনাভাইরাস আছে কিনা তার পরীক্ষার কোনো ব্যবস্থা করা সম্ভব হয়নি। এজন্য তাকে আইসোলেশন ইউনিটে পাঠানো হয়নি। তাছাড়া আইসোলেশন ইউনিটে আইসিইউর ব্যবস্থা নেই। পরীক্ষা না হওয়ার কারণে এই রোগীকে নিয়ে চিকিৎসকেরা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
