
প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ১৬:৩১

নেছারাবাদ উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সেচ্ছাসেবী দাতব্য 'আজিবা জামান ফাউন্ডেশন' এর জন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।গত সোমবার উপজেলা হাসপাতালের রোগী ও আশেপাশের পাচ শতাধিক লোকদের বিনামূল্য মাস্ক বিতরণের পর ফের মঙ্গলবার সেচ্ছাসেবী এ ফাউন্ডেশনের উদ্যেগে উপজেলা প্রধান স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিশেষভাবে হাত মুখ ধোয়ার ব্যবস্থা করেন তারা। এটি চালু করার ফলে সেখানে ব্যাপকভাবে সাড়া পড়েছে।মঙ্গলবার হাসপাতাল সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এতেকরে করে প্রতিদিন হাসপাতালে চিকিৎসা নিতে আসা সহস্রাধিক রোগী, হাসপাতালের কর্মকর্তা,কর্মচারীসহ ঔষধ প্রতিনিধিরা অস্থায়ী এ হাত ধোয়ার স্থানে বেশি ক্ষারযুক্ত সাবান দিয়ে তারা হাত ধুয়ে নিতে পারবেন।আজিবা জামান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা: আসাদুজ্জামান জানান, করোনা রোধে সচেতনতাই প্রধান কাজ। সচেতনতার মাধ্যমে করোনা থেকে নিরাপদ থাকা সম্ভব। জনসচেতনতা সৃষ্টির জন্য ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত আছে। গত সোমবার মাস্ক বিতরণের পর হাসপাতালসহ এলাকার জনসচেতনতার জন্য তাদের এ ক্ষুদ্র কার্যক্রম।
