
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিত করছে আজ মঙ্গলবার থেকে মাঠ পর্যায়ে নামবে সশস্ত্রবাহিনী।দেশে করোনা পরিস্থিতি নিয়ে গতকাল সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউস এই সিদ্ধান্তের কথা জানান। এসময় তার সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।সেনা নামানোর সিদ্ধান্তের পাশাপাশি ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটির কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি। পরের দুদিন সাপ্তাহিক ছুটি। ২৯ মার্চ থেকে ২ এপ্রিল সাধারণ ছুটি। এর সঙ্গে ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকবে।

ইনিউজ ৭১/ জি.হা