
প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ১৭:৫৯

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে করোনভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ ৭৮ হাজার ৯৬৫ এবং মারা গেছেন ১৬ হাজার ৫১৫ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১ লাখ ২ হাজার ৬৯ জন। এদিকে, করোনায় এতো সংখ্যক মানুষ মারা গেলেও এর ওষুধ আবিষ্কার করতে পারেনি কোনো দেশ। তাই প্রতিদিন দীর্ঘ হচ্ছে লাশের সারি। তাছাড়া করোনার ভ্যাকসিন বাজারে আসতে আরও অন্তত এক থেকে দেড় বছর সময় লাগতে পারে বলে মত দেন বিশেষজ্ঞরা।
