মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফ্রান্স। মঙ্গলবার ৪৯৯ মৃত্যুর রেকর্ড গড়েছে দেশটি। ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫২৩ জন। প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। কারণ, একমাত্র হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিদেরই গণনায় ধরছে ফরাসি সরকার। এর বাইরে মৃতদের হিসাব এখনও পাওয়া যায়নি। ফ্রান্সে গত ২৪ ঘণ্টার ব্যবধানে রোগী বেড়েছে প্রায় ১৭ শতাংশ। দেশটিতে এপর্যন্ত ৫২
মহামারি করোনাভাইরাসের কারণে বাংলাদেশসহ গোটা বিশ্ব যখন প্রায় অচল তখন কোটি মানুষের কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর কাজের অগ্রগতি অনেকটাই আশা জাগানিয়া। এই অচলাবস্থার মধ্যেই চলছে সেতুটির কাজ।পিয়ার-২৬ এর শেষ কংক্রিটিংয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে পদ্মা সেতুর ৪২তম পিয়ার তৈরির কাজ। মূল সেতুর সবগুলো অর্থাৎ ৪২টি পিয়ারই এখন প্রস্তুত।মঙ্গলবার রাত ৯টা ১৫ মিনিটে ৪২তম পিয়ার ‘পিয়ার-২৬’ এর কংক্রিটিংয়ের কাজ শেষ হয়।পদ্মা
নড়াইলে করোনা উপসর্গে শওকত আলী (২৫) নামে এক সুপারি ব্যবসায়ীর যুবকের মৃত্যু হয়েছে। সে নড়াইল পৌরসভার দক্ষিণ নড়াইল এলাকার ওমর আলীর পূত্র। মঙ্গলবার (৩১মার্চ) রাত পৌনে ৯টার দিকে শওকত নড়াইল সদর হাসপাতালে ভর্তি হয় এবং এর কিছুক্ষণ পর তার মৃত্যু ঘটে। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, জানা গেছে, শওকত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে সদর হাসপাতালে ভর্তি হয় এবং
ইতালিতে প্রতিদিন বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৮৩৭ জন। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৮ জন।এদিন নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৫৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৭৯২ জন।ইতালির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও গত দু’দিন ধরে নতুন
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭০ জন। দেশটিতে বর্তমানে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৭৭৪ জন। ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এপর্যন্ত ১ লাখ ৮৫ হাজার ২৭০ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২০ হাজারেরও বেশি। ইনিউজ ৭১/ জি.হা
স্পেনে প্রাণঘাতি কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯০০ জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৬৯ জনে। আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ৪১৭ জন। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত ১৯ হাজার ২৫৯ জন রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ভাইরাস প্রতিরোধে গত ১৪ মার্চ থেকে পুরো দেশকে রেডজোনের আওতাভুক্ত ঘোষণা
বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস (কোভিড-১৯)। বুধবার সকাল পর্যন্ত করোনায় নিহতের সংখ্যা ৪২ হাজার ১৫১ জন এবং আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জন। অপরদিকে ১ লাখ ৭৮ হাজার ৯৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যায় সবার ওপরে রয়েছে মার্কিন
পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম আজান—এটি মুসলিম-অমুসলিম-নির্বিশেষে কোটি মানুষের উপলব্ধি। তা হবে না কেন? এ আজান তো সৃষ্টির প্রতি মহান সৃষ্টিকর্তা ও পালনকর্তার আহ্বান। একজন মানুষকে যখন তার মহান মালিকের প্রতি আহ্বান করা হয়, তার উপলব্ধি তখন কেমন হতে পারে? তাই আজানের আওয়াজ শুধু মুসলমানের অন্তরেই নাড়া দেয় না, বরং তা অমুসলিমের অন্তরকেও আকর্ষণ করে। যুগে যুগে যার অজস্র উদাহরণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। মঙ্গলবার সেখানে ৭২ বছর বয়সী এক ব্যক্তি করোনায় মারা গেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিন ওমানে নতুন করে আরোও ১৩ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে ওমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯২ জন। এর একদিন আগেই, দেশটিতে করোনা আক্রান্ত এক ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানানো হয়েছিল। শুধু
করোনা মোকাবেলায় কর্মহীন হয়ে যাওয়া দরিদ্র মানুষের পাশে খাদ্যসামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী। মঙ্গলবার রাতে কর্মহীন হয়ে যাওয়া এসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। শহরের কলেজমোড় ও ব্র্যাকমোড় এলাকার বেদে সম্প্রদায়সহ দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল ও আলু দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা ।
পটুয়াখালীর দুমকিতে করোনাভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনের ৭ দিন পেরিয়ে গেলেও খালের পাড়ে থাকা এক অসহায় বৃদ্ধ সোবহানের (৬৭) খোঁজ রাখেনি কেউ। দোকানপাট বন্ধ থাকায় ভাগ্যে জোটেনি চিড়া-মুড়িও তার। টানা ৩ দিন শুধু পানি পান করেই দিনপার করেছেন (৬৭) বছরের এই বৃদ্ধ। এর মধ্যে একজন সুহৃদ প্রতিবেশীর দেয়া দুই পিস কেক খেয়েছেন তিনি। অসহায় বৃদ্ধ সোবহান হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাবা করোনায়
চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য দপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, ‘মঙ্গলবার সকালে ওই রোগী হাসপাতালে ভর্তি হয়। তবে তার শরীরে কোভিড-১৯ বা করোনাভাইরাসের কোন সংক্রমণ ছিল কিনা তা নিশ্চিত
করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হোন, এই স্লোগান নিয়ে হিজলা উপজেলায় জরুরী সভা করেছেন পংকজ নাথ এমপি (বরিশাল-৪)। হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ মার্চ সন্ধ্যায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান এর সভাকক্ষে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা স্বল্প পেশাজীবি ও দিনমজুরদের সাহায্যার্থে সামগ্রিক ভাবে ত্রাণ কার্যক্রম গ্রহণ এবং সংক্রমণ প্রতিরোধের লক্ষে এই জরুরী সভার আয়োজন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা
দেশে ছড়িয়ে পড়ছে করো না ভাইরাসের। ভাইরাস সংক্রমণ ঠেকাতে সব সরকারি অফিস স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। জনজীবন হয়ে পড়েছে স্থবির। এই অবস্থায় সবচেয়ে বেশি ভুক্তভোগী নিম্নআয়ের দিনমজুর ও বস্তিবাসীরা। এই অবস্থায় রাজধানীর বস্তিবাসীদের পাশে দাঁড়িয়েছে সেচ্ছাসেবী সংগঠন সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন। দুই দফায় ৬০০ পরিবারকে নিত্য দৈনন্দিন খাবার, ফেসমাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দিয়েছে সংগঠনটি। সোমবার (৩০ মার্চ) মিরপুরের গাবতলী
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় চলমান ছুটি বাড়ানো হলেও ৪ এপ্রিলের পর থেকে শিল্প কারখানা, ইন্ডাস্ট্রিসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চালু থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে ৬৪ জেলা প্রশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের ইন্ডাস্ট্রিগুলো চালু রাখতে হবে। কারণ আমাদের পণ্য তৈরি করতে হবে। তাই ৪ তারিখের পর থেকে ইন্ডাস্ট্রিগুলো চালু করে
প্রাকৃতিক কোনো বিপর্যয়ের পর কোনো লাশের শরীর মহামারী রোগ সৃষ্টি করে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গণহারে মানুষ গেলে লাশ পুড়িয়ে ফেলার চেয়ে কবর দেয়া উত্তম বলেও মত দিয়েছে সংস্থাটি। নিজস্ব ওয়েবসাইটে ‘রিস্কস পোজড বাই ডেড বডিস আফটার ডিজঅ্যাস্টারস’ শিরোনামে একটি নির্দেশনা প্রকাশ করে ডব্লিউএইচও। এতে বলা হয়েছে, সাধারণ মানুষ বিশ্বাস করে করোনাভাইরাসে মৃত ব্যক্তি থেকে করোনা
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় করোনার লক্ষণ নিয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ওই ছাত্রের মৃত্যু হয়। ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচএম জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিগত ৩-৪ দিন ধরে ওই ছাত্র জ্বর ও কাশিতে ভুগছিল। আজ সকালে কাশির সঙ্গে রক্ত বমি হয়ে তার মৃত্যু হয়। ছেলেটির শরীরের প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা
প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলা অর্থ বিভাগের অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুকূল ২৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল। মঙ্গলবার (৩১ মার্চ) নিজ বাস ভবনে সাংবাদিকদের তিনি একথা জানান। অর্থমন্ত্রী বলেন, একইসঙ্গে নিম্নআয়ের ব্যক্তিদের ‘ঘরে-ফেরা’ কর্মসূচির আওতায় নিজ নিজ গ্রামে সহায়তা দেয়া হবে। গৃহহীন ও ভূমিহীনদের জন্য বিনামূল্যে ঘর, ছয় মাসের খাদ্য
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ" মানুষ মানুষের জন্য"ব্রাক্ষণবাড়িয়া সরাইলে গ্রামবাসীর মানবতায় কর্মহীন ১২০০শত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে মানবতার দৃষ্টান্ত স্হাপন করলেন উপজেলার উচালিয়া পাড়া গ্রামবাসী। বতর্মান দেশের দুর্যোগময় পরিস্থিতিতে মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সরাইলের সদর ইউনিয়নের উচালিয়া পাড়া গ্রামের যুবকদের উদ্যোগে প্রবাসীদের অর্থায়নে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। ভ্যানগাড়িতে করে এ খাদ্য সামগ্রী নিয়ে করোনা
চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপরই বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে এ ভাইরাস বিশ্বের অন্তত ১৯৯ টি দেশে ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো বিশ্ব। এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯,০৭৪ জনের এবং আক্রান্ত হয়েছেন ৮,০৪,০৭৩ জন। এছাড়াও ১,৭২,৪৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নিহতের দেশ গুলোর মধ্যে নাজুক অব্স্থা
শর্তসাপেক্ষে গত ২৫ মার্চ কারামুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে কারান্তরীণ অবস্থা থেকে মুক্তি পেয়ে তিনি ওঠেন গুলশানে তার বাসভবন ‘ফিরোজা’য়। মুক্তির পর থেকে খালেদার কার্যক্রমে নেতাদের ওপর অসন্তোষ প্রকাশ পেয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে খালেদা কড়া বার্তাও দিয়েছেন। গুলশান কার্যালয়ের একটি সূত্র জানায়, মুক্তির দিন হাসপাতাল থেকে ‘ফিরোজা’ পর্যন্ত সার্বক্ষণিক খালেদা জিয়ার সঙ্গে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলাকে লকডাউন ঘোষনা করে জনসচেতনতাসহ সামাজিক দুরত্ব বজায় রাখতে মাঠে কাজ করছে সেনা বাহিনী, র্যাব,পুলিশসহ উপজেলা প্রশাসন। তবে শহর এলাকায় বিধি নিষেধ মেনে চললেও উপেক্ষিত গ্রামা লের বাজারগুলো। সরেজমিনে ঘুরে দেখা গেছে, রবিবারে ধানখালীর নোমরহাঁটে বসেছে জমজমাট সাপ্তাহিক হাট। সোমবারে বিকেলে ধানখালীর কালুরহাটে দেখা গেছে জমজমাট সাপ্তাহিক হাট। মঙ্গলবার কলাপাড়ায় বসেছে জমজমাট সাপ্তাহিত হাট। মহিপুর বন্দরে প্রতি সন্ধ্যায় চলে
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে বিশেষ ব্যবস্থায় ইরানকে মেডিক্যাল সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের তিন দেশ। মঙ্গলবার জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রথম ধাপের এই মেডিক্যাল সহায়তা ইরানে সরবরাহ করা হয়েছে। ইন্সট্রুমেন্ট ইন সাপোর্ট অব ট্রেড এক্সচেঞ্জের (আইএনএসটিইএক্স) আওতায় ইরানকে এই মেডিক্যাল সহায়তার তথ্য নিশ্চিত করেছে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য। এই তিন দেশ বলছে, ইউরোপ থেকে ইরানে প্রথম ধাপের মেডিক্যাল সামগ্রী
করোনাভাইরাস পরিস্থিতিতে পবিত্র কাবা শরীফের মাতাফের অংশটিকে আবারও তাওয়াফের জন্য খুলে দেয়া হয়েছে। তবে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সীমিত আকারে চালু থাকবে এটি। মসজিদুল হারামের অফিসিয়াল ওয়েবসাইটের বরাতে জিয়ো নিউজ উর্দূ এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, কাবার চারপাশে একটি সুরক্ষা প্রাচীর তৈরি করা হয়েছে যার মাধ্যমে তওয়াফকারীদের কাবার কাছাকাছি যেতে দেয়া হবে না। সৌদি সরকার করোনাভাইরাস প্রতিরোধে ২৩ শে মার্চ থেকে