বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কাটা চলছেই, সরকারি নির্দেশনা উপেক্ষা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ২১:৩৭

শেয়ার করুনঃ
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কাটা চলছেই, সরকারি নির্দেশনা উপেক্ষা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সরকারের কোন নির্দেশ মানছে না জাতিসংঘ ও আন্তর্জাতিক সেবা সংস্থাগুলো। এমনকি সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সিদ্ধান্তও উপেক্ষা করে হাতির নিরাপদ বিচরণ ক্ষেত্র পাহাড় কেটে বনভূমির রূপ পরিবর্তন অব্যাহত রেখেছে তাঁরা। এতে স্থানীয় লোকজনের মাঝে সরকারের দ্বৈত নীতিতে অসন্তোষ বিরাজ করছে। 

কুতুপালং মেগা বর্ধিত-৪ নং ক্যাম্পের সরকারি ইনচার্জ অফিসের একটু আগের অক্ষত সরকারি রিজার্ভ বনের পাহাড়গুলো গত কয়েকদিন ধরে একাধিক বোল্ডডোজার দিয়ে কেটে কুটে ধ্বংস করা হচ্ছে। সরকারি অনেক প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা ও দেশের স্বার্থ রক্ষায় নিয়োজিত আছেন। কিন্তু দেখা গেছে, প্রকাশ্য দিবালোকে কুতুপালং মেগা ক্যাম্পের বর্ধিত-৪ নংয়ে উল্লেখিত এলাকায় জাতিসংঘের শরণার্থী সংস্থার অর্থায়নে বিদেশি এনজিও অক্সফাম গত সপ্তাহ ধরে পাহাড় কাটছে। 

কয়েকটি এনজিওর স্থানীয় কর্মীরা জানান, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের নামে বা অন্য কোন বাহনায় জাতিসংঘের শরণার্থী ও অভিবাসন সংস্থা এবং অক্সফাম, এমএসএফ, কারিতাস, ব্রাকসহ আরো অনেক আন্তর্জাতিক এনজিওগুলোর কর্মকাণ্ড উদ্বেগের। এরা যেভাবে উখিয়া ও টেকনাফের পরিবেশ, বন, প্রতিবেশ, জীববৈচিত্র্যের ক্ষতি করছে তা আর চলতে দেয়া যায় না। কারণ ওরাই তো পরিবেশ, বন, জলবায়ু সংক্রান্ত ব্যাপারে আমাদের মত দেশগুলোকে বেশি নসিহত করে থাকে। তারা জানান, কিন্তু ওদের স্বার্থের জন্য এরা কোন নিয়ম নীতি বা আইন মানে না।

আরও

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যগণ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। পরদিন কক্সবাজারের উক্ত কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রোহিঙ্গা ক্যাম্পে নির্বিচারে পাহাড় কাটা, বনজ সম্পদ উজাড় করে হাতিসহ প্রাণী জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। রোহিঙ্গার কারণে আর কোন বনাঞ্চলের ক্ষতি নয় ও হাতির নিরাপদ বিচরণ স্থল সংরক্ষণের তাগিদ দেয়া হয়েছিল বৈঠকে। কিন্তু বর্তমানে যেখানে পাহাড় কাটা হচ্ছে সে স্থানটি ছিল হাতির অন্যতম বিচরণ স্থল বলে জানিয়েছেন স্থানীয় লোকজন ও বন বিভাগ। 

রোববার (৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উখিয়ার কুতুপালং মধুরছড়ার উক্ত এলাকায় ব্যাপক আকারে বোল্ডডোজার দিয়ে পাহাড় কাটতে দেখা গেছে। ৩টি বোল্ড ডোজার দিয়ে পাহাড়ের মাটি কেটে ৭/৮টি ট্রাক নিয়ে ঐসব মাটি পাহাড় সংলগ্ন খাদ ও নিচু এলাকা ভরাট করেছে। এতে প্রাকৃতিক বন ছোট ছোট জলাধার ভরাট হচ্ছে। আবার পাহাড়ি প্রাকৃতিক বনের শ্রেণী ও বনভূমির রূপ পরিবর্তন হয়ে জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছে।

চিটাগাং
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, রোহিঙ্গা আশ্রয় সংক্রান্ত ইমার্জেন্সি পিরিয়ড শেষ হয়েছে অনেক আগে। সরকারের বিধি নিষেধ থাকা সত্ত্বেও জাতিসংঘের বিভিন্ন সংস্থা, দেশি বিদেশি এনজিওগুলো এখানকার বনজ সম্পদ ও স্থানীয় লোকজনের চরম ক্ষতিকর কাজ অব্যাহত রাখা মোটেও ভাল হচ্ছে না।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া ও ইনানী বন রেঞ্জের সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে বন বিভাগের কোন কার্যক্রম নেই। সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জ বা সিআইসিরা সব কিছু দেখভাল করছেন। রোহিঙ্গা ক্যাম্প অভ্যন্তরে বিভিন্ন স্থানে পাহাড় কাটা, স্থাপনা নির্মাণ ও অন্যান্য পরিবেশ ক্ষতিকর কাজের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন করা হচ্ছে নিয়মিতভাবে। ক্যাম্পের কোন কাজে বন বিভাগকে সম্পৃক্ত না রাখায় বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের ওপর চরম ক্ষতিকর আচরণ রোধ করা সম্ভব হচ্ছে না বলে তিনি জানান। এ বিষয়ে জানতে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবিরের ফোনে একাধিক বার চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

আরও

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কোন ধরনের নতুন স্থাপনা নির্মাণ, পাহাড় কাটা, বনজ সম্পদের ক্ষতিকর সব ধরনের কর্মকাণ্ডের ওপর নিষেধ রয়েছে। কারা কেন নতুনভাবে এসব করছে তা তিনি খতিয়ে দেখবেন বলে জানান। তবে ক্যাম্পগুলোর সার্বিক নিয়ন্ত্রণ ও দেখ ভালো করতে সংশ্লিষ্ট ক্যাম্পে পদস্থ সরকারি কর্মকর্তা নিয়োজিত রয়েছেন বলেও তিনি জানান।

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

এ সম্পর্কিত আরও পড়ুন

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার। শিগগিরই এ মেগা প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রকল্পটির সঙ্গে দেশের ২৬টি জেলার প্রায় সাত কোটি মানুষের ভাগ্য ও জীবিকা জড়িত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

দেশের প্রাণিসম্পদ খাত অদূর ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্বনির্ভর প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির

প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সম্ভাবনা ও রপ্তানি সক্ষমতা তুলে ধরতে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে এ আয়োজন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নেওয়া, এর

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ ট্রাইব্যুনালের

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ ট্রাইব্যুনালের

সারাদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নিয়ে গণশুনানি আয়োজনের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।  বুধবার (২৫ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।  আমিনুল ইসলাম বলেন, বিভিন্ন অপরাধে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে বা এখনো দিচ্ছে, তাদেরও প্রচলিত আইনে পৃথকভাবে বিচারের সুযোগ

বিদেশি মিশনে দায়িত্ব শেষ, সেনাবাহিনীতে ফিরলেন তিন জেনারেল

বিদেশি মিশনে দায়িত্ব শেষ, সেনাবাহিনীতে ফিরলেন তিন জেনারেল

মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক এবং মেজর জেনারেল মো. জাহাংগীর আলম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার জন্য তাঁদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এর আগে প্রেষণে