
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ২৩:৪২

রাজশাহী নগরীতে থানার ওসির কক্ষে পালন করা হয়েছে যুবলীগ নেতার জন্মদিন। নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফার উদ্যোগে রাজশাহী ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হক সুমনের জন্মদিন পালন করা হয়। রবিবার (৮ ডিসেম্বর) রাতে জন্মদিন পালনের ওই ছবি পরে যুবলীগ নেতা সুমন তার ফেসবুকেও পোস্ট করেন। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
ফেসবুক পোস্টে সুমন লিখেন, ‘চন্দ্রিমা থানার ওসি সাহেব গোলাম মোস্তফার স্নেহময় ভালোবাসায়।’ এরপর এই ছবি ভাইরাল হয়ে পড়ে। যুবলীগ নেতা তৌহিদুল হক সুমন বলেন, ‘গত রবিবার ওসির কক্ষে কেক কাটা হয়েছিল। কিন্তু ছবিটি দেরিতে পেয়েছি, তাই সোমবার পোস্ট দেওয়া হয়েছে।’ এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা কোনো মন্তব্য করতে রাজি হননি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব