বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬১৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

মরার আগে কোনভাবেই মাকে নেবে না সন্তানরা, নিতে বাধ্য করল পুলিশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ০:৩৬

শেয়ার করুনঃ
মরার আগে কোনভাবেই মাকে নেবে না সন্তানরা, নিতে বাধ্য করল পুলিশ

আম্বিয়া খাতুনের বয়স ৯০ ছুঁই ছুঁই। বয়সের ভারে নুয়ে পড়েছেন। সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না। রাজধানীর কামরাঙ্গীরচরের নিজের বাড়িতে থাকতেন। অসুস্থ ও মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়লে আম্বিয়াকে বাড়ি থেকে বের করে দেন তাঁরই গর্ভজাত ছেলেমেয়েরা। শেষে ঠাঁই হয় মিরপুরের পাইকপাড়ার একটি বৃদ্ধাশ্রমে। এরপরও ঘুমের ঘোরে ছেলেকে ডেকে ওঠেন, ‘আলাউদ্দিন, আলাউদ্দিন!’

পাইকপাড়ার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের নির্বাহী মিলটন সমাদ্দারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি আম্বিয়ার নাতনি গোপনে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে রেখে আসেন আম্বিয়া খাতুনকে। সে সময় নাতনি প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা মিলটন সমাদ্দারকে বলেছিলেন, ‘রাস্তায় পড়ে থাকতে দেখে এখানে নিয়ে এসেছি।’

গত রমজান মাস শুরুর আগে আম্বিয়া খাতুনের ছেলে আলাউদ্দিনসহ পরিবারের লোকজন গিয়েছিল চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে। তখন মিলটন সমাদ্দারকে ছেলে আলাউদ্দিন বলেছিলেন, ‘পরের বার এসে মাকে বাড়িতে নিয়ে যাব।’ সে সময় মিলটন জানতে পারেন আম্বিয়ার পরিবারের কথা। কিন্তু ছেলে আলাউদ্দিন কথা রাখেননি। এমনকি পরে আর কখনো খোঁজও নেয়নি তাঁর পরিবার।

আরও

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

চলতি বছরের নভেম্বরের শেষের দিকে আম্বিয়া খাতুন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বারবার দেখতে চাচ্ছিলেন সন্তানসহ পরিবারের লোকজনকে। ঘুমের মধ্যেও তিনি তাঁর ছেলে আলাউদ্দিনের নাম বলছিলেন বারবার। এরপর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মিলটন সমাদ্দার যোগাযোগ করেন আলাউদ্দিনের সঙ্গে। পরে আলাউদ্দিন ও তাঁর দুই ভাইবোন গিয়েছিলেন ওই কেয়ারে।

মায়ের সঙ্গে দেখা করা শেষে মিলটন সমাদ্দার আম্বিয়ার ছেলে আলাউদ্দিনকে বলেছিলেন, “আপনার মা হয়তো মারা যাবে। শেষ কয়েকটা দিন বাড়িতে নিয়ে রেখে চিকিৎসা করান। ঘুমের ঘোরেও আপনার মা ‘আলাউদ্দিন, আলাউদ্দিন’ বলে ওঠেন বারবার। সন্তান হিসেবে আপনারও মায়ের প্রতি দায়িত্ব আছে।” এসব কথা শুনেও মন গলেনি আলাউদ্দিনসহ আম্বিয়ার সন্তানদের। তাঁরা কোনোভাবেই তাঁদের মাকে বাড়িতে নিয়ে যেতে চাননি। তখন আলাউদ্দিন মিলটন সমাদ্দারকে বলেছিলেন, ‘মা মরে গেলে জানাবেন, লাশ নিয়ে যাব। আমরা দাফন-কাফন সব করব।’

রাজধানী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
তখন মিলটন সমাদ্দার আলাউদ্দিনসহ তাঁর পরিবারকে লাশ হওয়ার আগেই মাকে বাড়িতে নিয়ে যেতে অনুরোধ করেন। কিন্তু তাঁরা মাকে রেখেই আবার বাড়িতে চলে যান। চলতি সপ্তাহে আম্বিয়ার শারীরিক অবস্থা আরো খারাপ হলে আলাউদ্দিনের স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলেন মিলটন। অনুরোধ করেন মাকে নিয়ে যেতে। কথাবার্তার একপর্যায়ে আলাউদ্দিনের স্ত্রী ক্ষেপে গিয়ে মিলটনকে বলেন, ‘বেশি কথা বলবেন না। আর যদি আমাকে ফোন করেন, তাহলে আপনার নামে আমার শাশুড়িকে অপহরণের দায়ে মামলা করব।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এ অবস্থায় বেশ বিপাকে পড়েন মিলটন সমাদ্দার। এ ঘটনার জেরে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। পরে একটি অনলাইন পত্রিকায় এ-সংক্রান্ত খবর প্রকাশ করা হলে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে খোঁজ নিয়ে পুলিশ বৃদ্ধাকে বাড়িতে নিয়ে যেতে তার পরিবারকে চাপ দেয়। পরে পরিবার আম্বিয়া বেগমকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার থেকে বাড়িতে নিয়ে যায়।

আরও

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান
এ ব্যাপারে জানতে চাইলে মিলটন সমাদ্দার বলেন, ‘ঘটনাটি পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মীর সোহেল রানার নজরে আসে। পরে তিনি কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মশিউর রহমানকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। কথা বলেন আমার সঙ্গেও। পরে ওসি গত শনিবার বৃদ্ধ আম্বিয়ার সন্তানদের খুঁজে বের করেন। সে সময় মাকে বাসায় নিয়ে যেতে আলাউদ্দিনের প্রতি চাপ সৃষ্টি করেন মশিউর। সর্বশেষ রোববার দুপুরে আম্বিয়ার ছেলেমেয়েরা তাঁকে কামরাঙ্গীরচরের নিজ বাড়িতে নিয়ে যান। সোহেল স্যার চেয়েছিলেন বলে এটা সম্ভব হয়েছে।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়া নেই। সফরের তারিখ বা মাস নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে সফরটি হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মানুষেরই

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর কোম্পানি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, এ আগ্রহ বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করতে পারে। সোমবার ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ইস্ট পালো আল্টোতে ফোর সিজনস হোটেলের সিনার্জি রুমে অনুষ্ঠিত সিইও অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভস রাউন্ডটেবিল বৈঠকে বিষয়টি উঠে

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। তবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই নীরবে এই প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার ২৮ সেপ্টেম্বর মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার ভিত্তিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন। এর মধ্য দিয়েই শ্রমবাজারটি পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হাইকমিশন সূত্র জানিয়েছে, বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল শৃঙ্খলার মধ্যে আনতে নিবন্ধন, জোনভিত্তিক চলাচল এবং জিপিএস নজরদারির পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে চারটি করে মোট আটটি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনে নির্ধারিতসংখ্যক রিকশা চলবে এবং এক জোনের রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না। ‘ই-মোবিলিটি ও ব্যাটারি সোয়াপিং সিস্টেম রোল-আউট পরিকল্পনা (ঢাকা শহর)’ শীর্ষক নথিতে এসব প্রস্তাব রাখা

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রমে গতি আনতে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। এখন প্রতি তিন কর মেয়াদ শেষে একবার রিটার্ন জমা দেওয়ার পরিবর্তে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ সেপ্টেম্বর)