শনিবার, ২৮ মার্চ, ২০২৬১৪ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

মাশরাফি-নবি ছাড়াই বিপিএল অধিনায়কদের অবাক ফটোসেশন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ১:৩৯

শেয়ার করুনঃ
মাশরাফি-নবি ছাড়াই বিপিএল অধিনায়কদের অবাক ফটোসেশন

জাতির জনক, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আসর। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র ৪৮ ঘন্টা আগে উদ্বোধন করে গেলেন। বলিউড স্টার সালমান খান-ক্যাটরিনা কাইফকে এনজর দেখতেই হোক কিংবা, মাঠের খুব কাছ থেকে তাদের পারফরমেন্স একপলক দেখার পাশাপাশি সনু নিগম আর কৈলাশ খেরের সুরের মুর্ছনা উপভোগ করার জন্যই হোক, ৮ ডিসেম্বর শেরে বাংলা স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন সমাজের সর্বস্তরের অন্তত হাজার দশেক মানুষ।

সব মিলে সেই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ছিল সাজ সাজ রব। একটা উৎসব মুখর পরিবেশ ছিল শেরে বাংলা স্টেডিয়াম ও তার আশপাশে। সেই মাঠে রাত পোহালেই বিপিএলের ময়দানি লড়াই শুরু। হোম অব ক্রিকেটের বাইরে থেকে কিছুই বোঝার উপায় নেই। একাডেমি মাঠে সারাদিন দলগুলোর শেষ মুহুর্তের প্রস্তুতি, আর লঙ্কান কিওরেটর গামিানি ডি সিলভা ও তার বাহিনীর মাঠ পরিচর্য্যার কাজে ব্যস্ত থাকা বাদ দিলে আজ মঙ্গলবার সারা দিন শেরে বাংলায় কাটানো কারো বোঝার উপায় ছিল না, ২৪ ঘন্টা পর এই মাঠেই শুরু হচ্ছে বিপিএলের জমজমাট সপ্তম আসর।

প্রাণচাঞ্চল্য কম। শীর্ষ কর্মকর্তাদের বড় অংশর অনুপস্থিতি এবং দায়সারা গোছের আয়োজন- চোখে লেগেছে। সবচেয়ে বড় দৃষ্টিকটু ছিল সন্ধ্যায় অধিনায়কদের অফিসিয়াল ফটোসেশন। যেখানে বাংলাদেশের ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী মাশরাফি বিন মর্তুজাকে ছাড়াই হয়ে গেল ফটোসেশন। মাশরাফির জায়গায় অধিনায়কদের অফিসিয়াল ফটোশ্যুটে অংশ নিলেন তার দল ঢাকা প্লাটুনের আরেক সহযোগি মুমিনুল হক।

আরও

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত
মুমিনুল তবু ঢাকা প্লাটুনের প্রতিনিধিত্ব করেছেন। আরেক দল রংপুর রেঞ্জার্সের কোন প্রতিনিধিত্বই ছিল না অফিসিয়াল ফটোসেশনে। তাদের অধিনায়ক মোহাম্মদ নবি ছিলেন অনুপস্থিত। জানা গেছে ট্র্যাফিক জ্যামের কারনে নবি সময় মত পৌঁছাতে পারেননি অধিনায়কদের অফিসিয়াল ফটোসেশনে। আর মাশরাফি বিকেল ৫টার দিকেই চলে গেছেন। থাকবেনই বা কেন? ফটোসেশন ছিল বিকেল ৫ টায়। তা অনুষ্ঠিত হয়েছে ৫টা ৫৩ মিনিটে। শুধু তাই নয়। শেরে বাংলায় মত আধুনিক ও ছিমছাম সাজানো গোছানো কনফারেন্স হল থাকতে অধিনায়কদের ফটোসেশন করা হয়েছে বিসিবি একাডেমি মাঠে।

ঘড়ির কাঁটায় তখন প্রায় ৬টা ছুঁই ছুঁই করছিল, মানে সন্ধ্যা নেমে আলোও গিয়েছিল কমে। আর তার মধ্যেই পাঁচ অধিনায়ক মুশফিকুর রহীম (খুলনা টাইগার্স), মাহমুদউল্লাহ রিয়াদ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), মোসাদ্দেক হোসেন সৈকত (সিলেট থান্ডার্স), আন্দ্রে রাসেল (রাজশাহী রয়্যালস), দাসুন সানাকার (কুমিল্লা ওয়ারিয়র্স) সাথে অফিসিয়াল ফটোসেশনে ঢাকা প্লাটুনের নিয়মিত অধিনায়ক মাশরাফির বদলে অংশ নিলেন মুমিনুল হক। সবচেয়ে বড় কথা, অফিসিয়াল ফটোসেশন হলো ট্রফি ছাড়া। একটা দুই জাতি টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সিরিজেও অধিনায়কদের ফটোসেশন মানেই ট্রফি হাতে নিয়ে একসঙ্গে ছবি তোলা। সেটা সিরিজ বা টুর্নামেন্ট- আসরের বড় বিজ্ঞাপন হিসেবেও পরিগণিত হয়।

ক্রিকেট
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
কিন্তু আজ বিপিএলের অধিনায়কদের ফটোসেশনে তাও হলো না। যদিও বিসিবি থেকে যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল, তাতে কোথাও লিখা ছিল না ট্রফি উন্মোচনের কথা। তবে সেটা প্রায় রীতির পর্যায়ে পৌঁছে গেছে। কোন আসর শুরুর আগে অধিনায়কদের আনুষ্ঠানিক ফটোসেশন মানেই ট্রফি হাতে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দেয়া। এবার বিপিএলে তারও ব্যত্যয় ঘটলো। কেন হলো না? তার জবাব নেই। কে জানে আগামী ৫ সপ্তাহে আরও কি কি নিয়ম, নীতি আর রীতির ব্যতিক্রম ঘটবে?

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

সর্বশেষ সংবাদ

খোয়াই নদীতে অবৈধ মাটি উত্তোলন: ১০ ডাম্প ট্রাক আটক

খোয়াই নদীতে অবৈধ মাটি উত্তোলন: ১০ ডাম্প ট্রাক আটক

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

শ্রীমঙ্গলে অবৈধ তেল ও গ্যাস মজুতরোধে অভিযানে লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে অবৈধ তেল ও গ্যাস মজুতরোধে অভিযানে লাখ টাকা জরিমানা

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ গৌরবের চিহ্ন: প্রধানমন্ত্রী

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ গৌরবের চিহ্ন: প্রধানমন্ত্রী

ঘাট স্বল্পতায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি, জনমনে ভীতি ক্ষোভ

ঘাট স্বল্পতায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি, জনমনে ভীতি ক্ষোভ

জনপ্রিয় সংবাদ

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত