চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু টিকা নিয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এ সংখ্যা প্রায় ১০ শতাংশ বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার ১০৯ দশমিক ৮ শতাংশ শিশু টিকার আওতায় এসেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার
বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল করে গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গণতন্ত্রকে সচল রাখতে হলে নিরপেক্ষ নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে। সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সোমবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা
সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৭ হাজার ৫৫২ কোটি ১০ হাজার টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার একদিনেই দেশে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৩৭৩ কোটি ৯০
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের স্বার্থ রক্ষা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার পূরণে ‘সবার আগে বাংলাদেশ-সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয়ে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সোমবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মঙ্গলবার দিবসটি পালিত হচ্ছে। এবারের আন্তর্জাতিক
দেশের বিভিন্ন এলাকায় আজ মঙ্গলবার বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক
সরকারি চাকরিজীবীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন জাতীয় বেতন কাঠামো ২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন কাঠামোয় বিদ্যমান ব্যবস্থার মতো সামরিক-বেসামরিক, রাষ্ট্রায়ত্ত কোম্পানি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বার্ষিক বেতন বৃদ্ধির হার সবার জন্য সমান থাকছে না। উচ্চপদে বার্ষিক বেতন বৃদ্ধির হার কমানো হচ্ছে। ফলে গ্রেড যত ওপরে, মূল বেতন যত বেশি, বার্ষিক বেতন বৃদ্ধির হার তত কম হবে। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী
সৌদি আরবের মদিনা অঞ্চলে প্রায় ১১ কোটি টন দুর্লভ মৃত্তিকা খনিজ ও ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের বিশাল ভান্ডারের সন্ধান পাওয়া গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ৭০তম সাধারণ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমান। দেশটির জাবাল সাঈদ এলাকায় পরিচালিত ভূতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানের মাধ্যমে ভারী দুর্লভ খনিজ উপাদান এবং আশাব্যঞ্জক ঘনত্বের ইউরেনিয়ামের সন্ধান মিলেছে। জেদ্দা শহর থেকে প্রায় ৩৫০
রাজধানীর কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল বা কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনা হবে। যে কোনো মূল্যে দলটির মিছিল ও কার্যক্রম প্রতিহত করতে রাজধানীর সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কঠোর নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সোমবার ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। এতে
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত পলাতক নেতার রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা
দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সাত ধাপে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপের ভোট হবে আগামী ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপে আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হবে। সোমবার নির্বাচন কমিশনে কমিশন সভা
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিম উদ্দিন ও আবু সাদিক কায়েমের নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান। মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে
পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে দেশে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, পরিকল্পিতভাবে দেশের ওপর মাদক চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। মাদক এখন শুধু খুলনার সমস্যা নয়, এটি সারা দেশের সমস্যা। এ কারণে সরকার দেশজুড়ে ডোপ টেস্টের ওপর গুরুত্ব দিচ্ছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময়
পটুয়াখালীর পর্যটননগরী কুয়াকাটায় বিনিয়োগকারীদের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় আব্দুর রব, আব্বাস, রশিদ, লাল মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২০-২৫ জন নারী-পুরুষের অংশগ্রহণে একটি জায়গায় টিনের ঘর নির্মাণ করে দখলের চেষ্টা চালানো হয়। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা সৈকতসংলগ্ন এলাকায় ১৯৯৬
মাত্র চার বছর বয়সেই বাবাকে হারিয়েছিল শ্রীমঙ্গলের দৃষ্টি ছেত্রী। বাবার আদর-স্নেহ বোঝার আগেই মাথার ওপর থেকে সরে যায় বাবার ছায়া। কিছুদিন পর মা নমিতা রানীও অন্য সংসারে চলে গেলে দৃষ্টির জীবনে নেমে আসে আরও কঠিন বাস্তবতা। এরপর পিতৃহীন দৃষ্টির আশ্রয় হয় পিসি অকাল বিধবা নির্মলা দেবীর কাছে। নিজের অভাব-অনটনের মধ্যেও পরম মমতায় ভাইঝিকে বড় করেছেন তিনি। দৃষ্টি ছেত্রীর বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে ভূরুঙ্গামারী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল অফিস। সোমবার দুপুরে কাস্টমস অফিসসংলগ্ন উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী এলাকায় বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস কমিটির সদস্যদের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়। ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল ওষুধ, সার, খাদ্যদ্রব্য, তামাকজাত দ্রব্য, কারেন্ট জাল, শাড়ি, ওড়না, চাদর ও বিভিন্ন ধরনের প্রসাধনী
কুমিল্লার দেবীদ্বারে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসাসেবার মান এবং বিভিন্ন অনিয়ম অনুসন্ধানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দেবীদ্বার দক্ষিণ ও পৌর এলাকার বিভিন্ন বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান এবং একটি রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। অভিযানে ১১টি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ও একটি রেস্তোরাঁকে মোট ৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে
পটুয়াখালীর কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মাহিন নামে সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন কুয়াকাটা মুসুল্লিয়াবাদ এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে। সে দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নার্সারি বিভাগের শিক্ষার্থী ছিল। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দিন আগে মাহিন হাজীপুর এলাকায় তার নানা অহিদ শিকদারের
পটুয়াখালীর কুয়াকাটায় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরীর ছবি সংবলিত ব্যানার ব্যবহার করে জমি দখল ও হয়রানির অভিযোগ উঠেছে সানভিউ প্রপার্টিজের মালিক মোশাররফ হোসেনের বিরুদ্ধে। সোমবার (১৪ সেপ্টেম্বর) কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জমির মালিকদের পক্ষে জাহাঙ্গীর আকন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আকন দাবি করেন, সানভিউ প্রপার্টিজের মালিক মোশাররফ হোসেন বিভিন্ন সময় রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে
দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৩৩ জন ডেঙ্গু রোগী। চলতি বছরে এক দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার দিক থেকে এটিই সর্বোচ্চ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রায় ১১ হাজার কোটি টাকা দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ নিয়ে গতকাল থেকে দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। অভিযোগে নিয়োগ-বাণিজ্য, পদায়ন এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের মতো বিষয় উঠে এসেছে বলে বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে। তবে অভিযোগের সত্যতা এখনো তদন্ত ও আইনি প্রক্রিয়ার বিষয়। তাই তদন্ত শেষ হওয়ার আগে কাউকে অপরাধী হিসেবে
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির তিন নেতা এবং যুবলীগ ও ছাত্রলীগের চার নেতার রায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য দিনটি ধার্য করেন। মামলার অপর আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী
দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে পুরোপুরি প্রস্তুত চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। এরই মধ্যে কারখানার অ্যামোনিয়া প্ল্যান্ট চালু হয়েছে। কারিগরি কিছু পরীক্ষা-নিরীক্ষা ও যান্ত্রিক প্রস্তুতি শেষে দ্রুতই মূল ইউরিয়া সার উৎপাদন শুরু হবে। কারখানা সূত্রে জানা গেছে, গ্যাস সরবরাহ পুনরায় নিশ্চিত হওয়ার পর গত ৯ সেপ্টেম্বর থেকে ইউরিয়া উৎপাদনের অন্যতম প্রধান
রাজধানীর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫-এর সাউদার্ন রুট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ‘ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): সাউদার্ন রুট’ শীর্ষক প্রকল্পটি বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পরিকল্পনা কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সচিবালয়ে
বলিউডের অভিনেত্রী তাপসী পান্নু পাপারাজ্জিদের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে প্রায়ই খবরের শিরোনামে আসেন। এ কারণে তার ভক্ত-অনুরাগীদের একাংশ তাকে ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলেও সম্বোধন করেন। এবার এই তুলনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তাপসী। অভিনেত্রী জানিয়েছেন, ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলে সম্বোধন করাকে তিনি কোনো গালি হিসেবে দেখেন না; বরং এটি তার কাছে প্রশংসা। তাপসীর ভাষ্য, জয়া বচ্চন খুব ভালো একজন অভিনেত্রী। তার