রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬২২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

জামায়াতের ইশতেহার: ২৬ অগ্রাধিকার ঘোষণা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৭

শেয়ার করুনঃ
জামায়াতের ইশতেহার: ২৬ অগ্রাধিকার ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। দলটি জানিয়েছে, ক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরে সরকার পরিচালনায় ২৬টি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। দলীয় নেতারা বলেন, এই ইশতেহার একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে।

আরও

জনগণ বর্তমান বিএনপি সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার

জনগণ বর্তমান বিএনপি সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার

‘একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ’ স্লোগানে ঘোষিত ইশতেহারে জাতীয় স্বার্থে আপসহীন অবস্থান, ইনসাফভিত্তিক মানবিক সমাজ প্রতিষ্ঠা এবং কার্যকর গণতন্ত্র নিশ্চিত করার কথা বলা হয়েছে।

ইশতেহারে যুবকদের ক্ষমতায়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মেধার ভিত্তিতে নিয়োগ, প্রযুক্তিনির্ভর সমাজ গঠন এবং ব্যবসাবান্ধব স্বচ্ছ অর্থনীতি বিনির্মাণের অঙ্গীকার করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছে দলটি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে।

কৃষিতে বিপ্লব সৃষ্টি, ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা এবং ‘তিন শূন্য ভিশন’ বাস্তবায়নের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে ব্যাপক শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে।

আরও

বাধা এলে ছয় দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

জামায়াত ইসলামী ইশতেহারত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন২৬ অগ্রাধিকারনিরাপদ ও মানবিক বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
বাধা এলে ছয় দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

শ্রমিকদের মজুরি ও জীবনমান বৃদ্ধি, প্রবাসীদের অধিকার নিশ্চিতকরণ এবং সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে জামায়াত। আধুনিক স্বাস্থ্যসেবা প্রদান ও শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কারের কথাও বলা হয়েছে।

ইশতেহারের অন্যান্য অগ্রাধিকারের মধ্যে রয়েছে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বল্পমূল্যে আবাসন নিশ্চিত করা এবং সার্বজনীন সামাজিক নিরাপত্তাব্যবস্থা চালুর পরিকল্পনা। দলটি সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ কল্যাণরাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি

ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সর্বশেষ সংবাদ

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত তিনজন

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত তিনজন

ভোরের অন্ধকারে ভারতে ১৫০ বছরের মসজিদ গুঁড়িয়ে দিল প্রশাসন

ভোরের অন্ধকারে ভারতে ১৫০ বছরের মসজিদ গুঁড়িয়ে দিল প্রশাসন

উত্তর বাড্ডায় ফার্নিচারের গুদামে ভয়াবহ আগুন

উত্তর বাড্ডায় ফার্নিচারের গুদামে ভয়াবহ আগুন

জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা, ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা প্রধানমন্ত্রীর

জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা, ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা প্রধানমন্ত্রীর

ডিজিটাল মাধ্যমে ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ, পাবেন যারা

ডিজিটাল মাধ্যমে ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ, পাবেন যারা

এ সম্পর্কিত আরও পড়ুন

জনগণ বর্তমান বিএনপি সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার

জনগণ বর্তমান বিএনপি সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার

বর্তমান বিএনপি সরকারকে দেশের জনগণ আর ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, লংমার্চ চলাকালে পথে পথে তারা যে জনসমর্থন পেয়েছেন, তাতে স্পষ্ট হয়েছে যে জনগণ বর্তমান সরকারকে আর ছাড় দেবে না। তিনি

লংমার্চে এক লাখ লিটার তেল অপচয়, জনভোগান্তি বাড়ছে: রাশেদ খান

লংমার্চে এক লাখ লিটার তেল অপচয়, জনভোগান্তি বাড়ছে: রাশেদ খান

জামায়াত ঘোষিত লং মার্চের কারণে রাস্তাঘাট বন্ধ রাখা এবং এক লাখ লিটার তেল অপচয়ের ফলে জনভোগান্তি ও জ্বালানিসংকট আরও বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান। শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। রাশেদ খান দাবি করেন, জামায়াত ঘোষিত লং মার্চে দলের নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের কোনো আগ্রহ ও অংশগ্রহণ

সাহস থাকলে দেশে আসুন, শেখ হাসিনাকে গয়েশ্বরের আহ্বান

সাহস থাকলে দেশে আসুন, শেখ হাসিনাকে গয়েশ্বরের আহ্বান

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনা কেন দেশের বাইরে থাকবেন, তিনি যেন দেশে ফিরে আসেন। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, যত চোর

বাধা এলে ছয় দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

বাধা এলে ছয় দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

যত বাধা-বিপত্তিই আসুক, ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লংমার্চে বাধা দেওয়া হলে ছয় দফা দাবি এক দফায় পরিণত হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের শান্তিপূর্ণ লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম

বাধা এলে মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছাব: শফিকুর রহমান

বাধা এলে মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছাব: শফিকুর রহমান

জনগণের অধিকার আদায়ের জন্য ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চে কোনো বাধা এলে তা মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ১১ দলীয় জোটের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে