প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপির অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি প্রার্থী শূন্য হয়ে পড়ে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট হাইকোর্টে খারিজ হয়ে যাওয়ার পর বিএনপির পক্ষ থেকে এ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
