
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১২

রাষ্ট্র পরিচালনায় যুবকদের অগ্রাধিকার, নারীর নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিতকরণ, প্রযুক্তিনির্ভর সমাজ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপসহ মোট ২৬টি অগ্রাধিকার খাতকে সামনে রেখে ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা জানান, এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র গড়ে তোলাই তাদের লক্ষ্য।
