
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৬

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় একটি বাসা থেকে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ১১ নম্বর সেকশনের পল্লবীর বি-ব্লকের ৩ নম্বর ওয়াপদা ভবন বিহারি ক্যাম্প এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

