
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৬

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নে জসিম উদ্দিন (৩০) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত ১১টার দিকে টেংরাখালির মাঠের একটি নির্জন ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জসিম দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে।
