ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যানবাহন চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারার ক্ষমতাবলে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি সারাদেশে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনার চিন্তা জিয়াউর রহমানের করা একই ধরনের ভুলের দিকে দেশকে ঠেলে দিতে পারে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ
ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নে এক যুবলীগ নেতার বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তালতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হলেও পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, সুবিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ধানের শীষের প্রার্থী ইশরাত সুলতানা
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে দেশটিকে রক্ষায় সহায়তা করতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছেন হাজার হাজার ইরাকি নাগরিক। এ লক্ষ্যে ইতোমধ্যে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন তারা। শনিবার (৭ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরাকের দিয়ালা প্রদেশে অন্তত পাঁচ হাজার মানুষ একত্রিত হয়ে এই অঙ্গীকার প্রকাশ করেন। তারা জানান, ইরাক, পূর্বদিকের প্রতিবেশী দেশ ইরান এবং
বিএনপি ক্ষমতায় গেলে কোনোভাবেই সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না বলে দৃঢ় আশ্বাস দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সেনাবাহিনীর গৌরব ফিরিয়ে দেওয়া শুধু বক্তব্যের বিষয় নয়, এটি অর্জন ও ধারণ করার বিষয়। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের পরিবার এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তারেক
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। রোববার (৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে দেশের প্রধান সমুদ্রবন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, বন্দরের ৪ নম্বর গেটের সামনে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বন্দরের ভেতরে যানবাহনের চলাচল প্রায় বন্ধ। জেটি, ইয়ার্ড,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ইতিহাসের অন্যতম বৃহৎ নিরাপত্তা বলয় গড়ে তুলছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালনা এবং সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। পরিপত্রে বলা হয়েছে, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি এবং কোস্টগার্ডের পাশাপাশি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রক্ষমতায় গেলে মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে ১০ হাজার টাকার কৃষি ঋণ এবং এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণ সরকারি ব্যবস্থায় মওকুফ করার প্রতিশ্রুতি দেন তিনি। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর জেলা বিএনপির আয়োজনে দিনাজপুর-৬
রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগের পদ-পদবীধারী অনেক নেতা বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করছেন। স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ অনেক শীর্ষ নেতা দেশের বাইরে চলে যান। ছাত্র জনতার উপর হামলা মামলায় গ্রেফতার হন অনেকে। জামিন পাওয়া নেতারাও আত্মগোপনে চলে যান। জুলাই আন্দোলনের সময় অনেক নেতা-পরিচিতির বাড়ি, অফিস ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাংচুর,
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুন নুর তালুকদার। ফলে গণঅধিকার পরিষদের নেতারা এখন থেকে ধানের শীষের পক্ষে কাজ করবেন। শুক্রবার (৬ জানুয়ারি) রাত ১০টায় বড়লেখা পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আব্দুন নুর তালুকদার। সংবাদ সম্মেলনে স্থানীয় গণঅধিকার ও বিএনপির
একসময় ঝালকাঠিকে নিরঙ্কুশভাবে ‘ধানের শীষের ঘাঁটি’ হিসেবে ধরা হতো। এবারের নির্বাচনি সমীকরণে সেই চিত্র আর একমাত্রিক নেই। জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, নতুন জোটের মাঠে নামা এবং তরুণ ভোটারদের ভূমিকা—সব মিলিয়ে ঝালকাঠির দুই আসনে ভোটের হিসাব নতুন করে লিখছে দাঁড়িপাল্লা প্রতীক। ফলে বিএনপির শক্ত ঘাঁটিতেই বড় ফ্যাক্টর হয়ে উঠেছে জামায়াত। এবারের নির্বাচনে বিএনপি ও জামায়তে ইসলামীর সঙ্গে ভোট যুদ্ধে হাড্ডা হাড্ডি
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে একাব্বর আলী (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে গুরুতর আহত অবস্থায় তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ঘটনাটি ঘটেছে উপজেলার মধ্য বেলকা গ্রামের ঝাঁকুয়াপাড়ায়। সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা জানান, দীর্ঘদিন ধরে ভাগি-শরিকদের সঙ্গে পৈতৃক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে একাব্বর আলীর বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে প্রতিপক্ষের
ঝিনাইদহের কালীগঞ্জে র্যাব-৬ শুক্রবার রাত দেড়টার দিকে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের গুটিয়ানি বটতলা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের আশঙ্কা রয়েছে। সেসময় র্যাবের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। কাউকে আটক করতে না পারলেও পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা
মৌলভীবাজারের কুলাউড়ায় শনিবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত একটি জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান ক্ষমতায় গেলে দেশের সব নাগরিকের জন্য বৈষম্যহীন রাষ্ট্র গঠন করবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম ভোট হবে গণভোট। ‘হ্যাঁ’ ভোট মানে স্বাধীনতা, ‘না’ ভোট মানে দাসত্ব। সারাদেশবাসী ‘হ্যাঁ’কে বিজয়ী করবে, ইনশাআল্লাহ। ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে
জয়পুরহাটের পাঁচবিবিতে বায়তুন নূর জামে মসজিদের জানাযা নামাজে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পাঁচবিবি উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে পাঁচবিবি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে মোট ১৪টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। ঢাকা মহানগরকে ঘিরে এই টানা জনসভাগুলোকে দলটির নির্বাচনী প্রচারণার অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের
ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দায়িত্বশীল সাংবাদিকতা ছাড়া এমন সংবেদনশীল পরিস্থিতিতে ভুল তথ্য জনজীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এসব কথা বলেন। তিনি বলেন, গত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর জানিয়েছেন, এই দুই আসনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের সার্বিক
নাটকীয়তা ও রাজনৈতিক বিতর্কের মধ্য দিয়ে পর্দা উঠেছে চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপের। এই বৈশ্বিক আসরে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির সরকারের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিদ্ধান্তে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন ধরে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ রয়েছে। কেবল আইসিসি আয়োজিত বিশ্বকাপ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার বোন মাসুমা হাদি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “ওসমান হাদির হত্যার বিচার এই বাংলার মাটিতেই করতে হবে। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।” শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির নলছিটিতে ওসমান হাদির জন্মভূমিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে তিনি
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বৈষম্যহীন বাংলাদেশের প্রথম নির্বাচন। আগামীর জবাবদিহিমূলক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সঠিকভাবে ভোট প্রদান ও ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার কোনো বিকল্প নেই। তিনি বলেন, ভোট গ্রহণের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেক ব্যক্তিকে দেশের স্বার্থে নিজের ওপর অর্পিত দায়িত্ব পবিত্রতার সঙ্গে নিষ্ঠাভরে পালন করতে হবে। শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে
নোয়াখালীর সুবর্ণচরে বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে মো.ওমর ফারুক ওরফে ড্রাইভার ফারুক (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার রাতের দিকে চরজব্বার থানার পুলিশ উপজেলার চর আমিনুল হক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ফারুক চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল
‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ ব্যক্তির অধিকার’ প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলা ইশারা ভাষা দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে দিবসটি পালন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। শারীরিক প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল, হুইল চেয়ার ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের
নওগাঁর ধামইরহাটে রাফি চৌধুরী (১৭) এবং আতিক চৌধুরী (১৫) নামক দুই চাচাতো ভাই মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে পিক-আপের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনই মারা যায়। নিহত রাফি ও আতিক চৌধুরী উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুর একই এলাকার হালিম চৌধুরী ও মান্নান চৌধুরীর ছেলে। পারিবারিক সুত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজ শেষে