প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে দেশটিকে রক্ষায় সহায়তা করতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছেন হাজার হাজার ইরাকি নাগরিক। এ লক্ষ্যে ইতোমধ্যে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন তারা। শনিবার (৭ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।

