রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬২৫ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

এনসিটি ইজারা বিরোধিতা, ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪

শেয়ার করুনঃ
এনসিটি ইজারা বিরোধিতা, ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। রোববার (৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে দেশের প্রধান সমুদ্রবন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, বন্দরের ৪ নম্বর গেটের সামনে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বন্দরের ভেতরে যানবাহনের চলাচল প্রায় বন্ধ। জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবন এবং বহির্নোঙর (আউটার লাইটারেজ) এলাকায় পণ্য খালাস, লোডিং-আনলোডিং ও পরিচালন কার্যক্রম পুরোপুরি স্থগিত রয়েছে।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বন্দর কর্তৃপক্ষ প্রায় ২০০ জন কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিককে জরুরি সভায় উপস্থিত থাকার নির্দেশ দিলেও আন্দোলনকারীরা সেই আহ্বান প্রত্যাখ্যান করেছেন। আন্দোলনকারীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

ঝালকাঠি বিএনপির ঘাঁটিতে ভোট যুদ্ধে জামায়াতের হাড্ডা হাড্ডি লড়াইয়ের আভাস

ঝালকাঠি বিএনপির ঘাঁটিতে ভোট যুদ্ধে জামায়াতের হাড্ডা হাড্ডি লড়াইয়ের আভাস
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন শনিবার এক সংবাদ সম্মেলনে অনির্দিষ্টকালের ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন। এনসিটি ইজারা না দেওয়ার দাবির পাশাপাশি পরিষদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে প্রত্যাহার, আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে সব ধরনের আইনি হয়রানি বন্ধ।

ইব্রাহিম খোকন বলেন, সকাল ৮টা থেকে বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনের নেতাদের হুমকি দিচ্ছে এবং ভয়ভীতি প্রদর্শন করছে। তিনি দাবি করেন, শ্রমিক নেতা শামসু মিয়া টুকু ও আবুল কালাম আজাদকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে তুলে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম_বন্দরশ্রমিক_আন্দোলন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সর্বশেষ সংবাদ

শফিকুর রহমানের ঘোষণা: নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে

শফিকুর রহমানের ঘোষণা: নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে

ময়মনসিংহে বিদ্রোহী প্রার্থীর দৌরাত্ম্য, ভোট বিভাজনে চাপে ধানের শীষ

ময়মনসিংহে বিদ্রোহী প্রার্থীর দৌরাত্ম্য, ভোট বিভাজনে চাপে ধানের শীষ

রায়গঞ্জে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে ৫০ নেতাকর্মীর যোগদান, আলোড়ন

রায়গঞ্জে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে ৫০ নেতাকর্মীর যোগদান, আলোড়ন

নির্বাচন ঘিরে সারাদেশে ৭২ ঘণ্টার যানবাহন কড়াকড়ি

নির্বাচন ঘিরে সারাদেশে ৭২ ঘণ্টার যানবাহন কড়াকড়ি

আওয়ামী লীগ ফিরলে জিয়ার ভুল পুনরাবৃত্তি হবে: আসিফ মাহমুদ

আওয়ামী লীগ ফিরলে জিয়ার ভুল পুনরাবৃত্তি হবে: আসিফ মাহমুদ

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশের সমর্থনে ভারতের ম্যাচ বয়কট করল পাকিস্তান

টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশের সমর্থনে ভারতের ম্যাচ বয়কট করল পাকিস্তান

সংখ্যালঘু ভোটারদের নিরাপদে ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস সেনা ক্যাম্প কমান্ডার'র

সংখ্যালঘু ভোটারদের নিরাপদে ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস সেনা ক্যাম্প কমান্ডার'র

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কার সমীরণ দেওয়ান

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কার সমীরণ দেওয়ান

এ সম্পর্কিত আরও পড়ুন

ময়মনসিংহে বিদ্রোহী প্রার্থীর দৌরাত্ম্য, ভোট বিভাজনে চাপে ধানের শীষ

ময়মনসিংহে বিদ্রোহী প্রার্থীর দৌরাত্ম্য, ভোট বিভাজনে চাপে ধানের শীষ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৯টিতেই বিএনপির বিদ্রোহী প্রার্থীদের তৎপরতায় চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে দলটির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। দলীয় ভোট বিভক্ত হয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। এই সুযোগ কাজে লাগিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীরা অর্থ ছড়িয়ে ভোটের মাঠে ফায়দা লুটছে—এমন অভিযোগ তুলেছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সরেজমিনে জেলার বিভিন্ন আসন

রায়গঞ্জে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে ৫০ নেতাকর্মীর যোগদান, আলোড়ন

রায়গঞ্জে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে ৫০ নেতাকর্মীর যোগদান, আলোড়ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন প্রায় ৫০ জন নেতাকর্মী। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ধানগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন। নতুন যোগদানকারীদের নেতৃত্ব দেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল। দলবদলের এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে

যুবলীগ নেতার বিএনপিতে যোগদান ঘিরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া

যুবলীগ নেতার বিএনপিতে যোগদান ঘিরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া

ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নে এক যুবলীগ নেতার বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তালতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হলেও পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, সুবিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ধানের শীষের প্রার্থী ইশরাত সুলতানা

গোয়ালন্দে আওয়ামী লীগ নেতাদের দলবদল ধানের শীষে শক্তি যোগ

গোয়ালন্দে আওয়ামী লীগ নেতাদের দলবদল ধানের শীষে শক্তি যোগ

রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগের পদ-পদবীধারী অনেক নেতা বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করছেন। স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ অনেক শীর্ষ নেতা দেশের বাইরে চলে যান। ছাত্র জনতার উপর হামলা মামলায় গ্রেফতার হন অনেকে। জামিন পাওয়া নেতারাও আত্মগোপনে চলে যান। জুলাই আন্দোলনের সময় অনেক নেতা-পরিচিতির বাড়ি, অফিস ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাংচুর,

ধানের শীষের সাথে সমঝোতা, সরে দাড়ালেন গণঅধিকার পরিষদ প্রার্থী নুর

ধানের শীষের সাথে সমঝোতা, সরে দাড়ালেন গণঅধিকার পরিষদ প্রার্থী নুর

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুন নুর তালুকদার। ফলে গণঅধিকার পরিষদের নেতারা এখন থেকে ধানের শীষের পক্ষে কাজ করবেন। শুক্রবার (৬ জানুয়ারি) রাত ১০টায় বড়লেখা পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আব্দুন নুর তালুকদার। সংবাদ সম্মেলনে স্থানীয় গণঅধিকার ও বিএনপির