প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৭

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বৈষম্যহীন বাংলাদেশের প্রথম নির্বাচন। আগামীর জবাবদিহিমূলক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সঠিকভাবে ভোট প্রদান ও ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার কোনো বিকল্প নেই। তিনি বলেন, ভোট গ্রহণের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেক ব্যক্তিকে দেশের স্বার্থে নিজের ওপর অর্পিত দায়িত্ব পবিত্রতার সঙ্গে নিষ্ঠাভরে পালন করতে হবে।
