প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৪

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার বোন মাসুমা হাদি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “ওসমান হাদির হত্যার বিচার এই বাংলার মাটিতেই করতে হবে। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।”
