
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ইতিহাসের অন্যতম বৃহৎ নিরাপত্তা বলয় গড়ে তুলছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালনা এবং সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
