প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩১

নওগাঁর ধামইরহাটে রাফি চৌধুরী (১৭) এবং আতিক চৌধুরী (১৫) নামক দুই চাচাতো ভাই মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে পিক-আপের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনই মারা যায়। নিহত রাফি ও আতিক চৌধুরী উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুর একই এলাকার হালিম চৌধুরী ও মান্নান চৌধুরীর ছেলে।
