‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ ব্যক্তির অধিকার’ প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলা ইশারা ভাষা দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে দিবসটি পালন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। শারীরিক প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল, হুইল চেয়ার ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের হেয়ারিং এইড প্রদান করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আব্দুল আহাদ, থেরাপিস্ট মাসুদ করিম ও অডিও মেট্রিশিয়ান আশরাফুল আলম উপস্থিত ছিলেন।