ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, দেশের ৬৪টি জেলায় এই ভোটকেন্দ্রগুলো স্থাপন করা হবে। এসব ভোটকেন্দ্রে মোট ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ থাকবে। এর মধ্যে
পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদল এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় জেলা স্টেডিয়াম থেকে একটি আনন্দ মিছিল বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক কামরুজ্জামান তুষার, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা যুবদলের যুগ্ম আহবায় রিয়াজ সরদার, যুগ্ম
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার সঙ্গে জড়িত অভিযুক্তরা যেন কোনোভাবেই দেশত্যাগ করতে না পারে— সে লক্ষ্যে সীমান্তবর্তী দিনাজপুরের হিলি স্থলবন্দরে কড়া নজরদারি ও সতর্কতা জারি করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, হিলি ইমিগ্রেশন চেকপোস্টে প্রবেশ ও প্রস্থানকারী প্রতিটি যাত্রীকে সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করছে কর্তৃপক্ষ। ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই বাড়তি সতর্কতা নেওয়া
রাজবাড়ীর গোয়ালন্দে ডিবির অভিযানে ৫০ পুড়িয়া হেরোইন সহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক বিক্রেতা হলো, কুষ্টিয়া জেলার কুমারখালি থানার শুকুর আলীর ছেলে লালন হোসেন (৪০)। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ অক্টোবর) ভোররাত ৩ টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাকে ৫০ পুড়িয়া হেরোইন সহ গ্রেফতার করা হয়। এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম
বাংলার সীমান্তের অতন্দ্র প্রহরী “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)”–এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার (২৭ অক্টোবর) উদযাপিত হয়েছে কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর উদ্যোগে। সকালে ব্যাটালিয়ন সদরে প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার রিজিয়নের সেক্টর কমান্ডার মহি উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে তিনি বলেন, “সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং মানবপাচার নিয়ন্ত্রণে ২ বিজিবি ব্যাটালিয়নের ভূমিকা অনন্য। তারা শুধু সীমান্ত নয়, সমাজ
পটুয়াখালীর মহিপুরে রাখাইন শিশুদের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষ রোপণ করেছেন সেচ্ছাসেবী সংগঠন “বাতিঘর” এর সদস্যরা। মৎস্য বন্দর আলিপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ, আমখোলা পাড়া বৌদ্ধ বিহার ও খাস পুকুর পাড়ে চারা রোপণ করা হয়। সবুজ গ্রাম সবুজ দেশ' এই আমাদের বাংলাদেশ' এ স্লোগানকে সামনে রেখে গত শনিবার থেকে সোমবার পর্যন্ত তিনদিন ব্যাপী এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃক্ষ রোপণ কর্মসূচিতে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন, মহিলা বিষয়ক
ব্রাহ্মণবাড়িয়ায় সব ফার্মেসি বন্ধ থাকায় ওষুধের সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও রোগীরা। সরকারি মহিলা কলেজ মার্কেটের বৈধ দোকান উচ্ছেদের প্রতিবাদে ড্রাগিস্ট ও কেমিস্ট সমিতির ডাকে সোমবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ওষুধ ব্যবসায়ীরা। এতে শহরের শতাধিক ওষুধের দোকান একযোগে বন্ধ হয়ে যায়। জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের রোগীরা ওষুধ না
নোয়াখালীর বেগমগঞ্জে র্যাব ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে পনেরটি মাদক মামলার আসামি মো. জহির হোসেন ওরফে জাইল্লা জহির (৩৪) গ্রেপ্তার হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আমানতপুর গ্রামের তপাদার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর গুলশানে কেন্দ্রীয় কার্যালয়ে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত সভায় দেশের পাঁচটি সাংগঠনিক বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক মনোনয়নপ্রত্যাশী অংশ নেন। সভায় তারেক রহমান বলেন, “আসন্ন নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। যারা আসল বিএনপি কর্মী,
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বেপরোয়া গতির এক পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন বড়লেখার তরুণ মারওয়ান আলম (২২)। রবিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক সড়কের সামি ইয়ামি পার্টি সেন্টারের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মারওয়ান বড়লেখা উপজেলার কাঠালতলি গ্রামের ফয়সল আহমদের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, কুলাউড়া থেকে বড়লেখাগামী একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি ধাক্কায়
আফগানিস্তানের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় নতুন করে সংঘর্ষে অন্তত পাঁচজন পাকিস্তানি সেনা ও ২৫ জন সশস্ত্র আফগানি নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। এমন সময় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে, যখন ইস্তাম্বুলে দুই দেশের শান্তি আলোচনা চলছে। পাকিস্তান সেনাবাহিনী জানায়, শুক্রবার ও শনিবার আফগান ভূখণ্ড থেকে একদল সশস্ত্র ব্যক্তি খাইবার পাখতুনখোয়ার কুররম ও উত্তর ওয়াজিরিস্তান এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করে। সেনারা তাদের প্রতিরোধ
অবশেষে রাজধানীবাসীর স্বস্তি ফিরেছে—কারণ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রোরেল চলাচল আবারও চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে পুনরায় চালু হয় এই সেবা। ফার্মগেটের যেখানে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে আজ সকালে নতুন প্যাড স্থাপন ও নিরাপত্তা যাচাই শেষে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়। এরপরই নিয়মিত সেবা শুরু
বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করা জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত হয় ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া এবং তাদের পুনর্বাসনই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। তবে বর্তমানে ফাউন্ডেশনটি মারাত্মক অর্থসংকটে ভুগছে, ফলে সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন বহু ‘জুলাই যোদ্ধা’। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল আকবর জানান, এখন পর্যন্ত তারা সরকারের কাছ থেকে ১১৯ কোটি
পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল এক গ্রহাণু ‘২০২৪ ওয়াইআর-৪’। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) নিশ্চিত করেছে, এটি ২০৩২ সালের ২২ ডিসেম্বর পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে। তবে আঘাত হানার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রথমদিকে এর পৃথিবীর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা ছিল মাত্র ১ দশমিক ২ শতাংশ। কিন্তু নতুন তথ্য অনুযায়ী সম্ভাবনাটি বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ১ শতাংশে। নাসার ক্যাটালিনা স্কাই সার্ভে প্রকল্পের
দক্ষিণ চীন সাগরে মার্কিন সামরিক বাহিনীর দুটি এয়ারক্রাফট—একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার—আধঘণ্টার ব্যবধানে বিধ্বস্ত হয়েছে। দুটিই মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ থেকে উড্ডয়ন করেছিল। সোমবার (২৭ অক্টোবর) বার্তাসংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট জানায়, রবিবার বিকেলে প্রথমে এমএইচ-৬০আর সি হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এর তিন ক্রু সদস্যকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। এরপর আধঘণ্টার মধ্যে এফ/এ-১৮এফ সুপার
ইসরায়েলি অবরোধের কারণে ফিলিস্তিনের গাজার পুনর্গঠনকাজ কার্যত স্থবির হয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছেন হাজারো মানুষ, আর চারদিকে ছড়িয়ে আছে বিস্ফোরিত না হওয়া বোমা। মানবিক সহায়তা ও ভারী যন্ত্রপাতি প্রবেশে বাধা থাকায় বিপন্ন হয়ে পড়েছে স্থানীয়দের জীবনযাপন। সোমবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। গাজা সিটির মেয়র ইয়াহিয়া আল-সররাজ জানান, অবরোধের কারণে শহরের ধ্বংসাবশেষ সরানো ও
নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদরাসার আবাসিক কক্ষে ঘুমন্ত অবস্থায় সহপাঠীকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। টুপি পরা নিয়ে পুরনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানিয়েছে পুলিশ। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদরাসায় এ নির্মম ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম মো. নাজিম উদ্দিন (১৩)। তিনি উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়েদ
কক্সবাজারের টেকনাফে একই রাতে দুটি পৃথক অভিযানে ১৪ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং তিন মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার গভীর রাতে নোয়াখালীপাড়া ও দক্ষিণ লম্বরী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। রবিবার (২৬ অক্টোবর) রাত আটটায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া (বড়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল সোমবার ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে চলতি সপ্তাহের মধ্যেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়াও শেষ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। আখতার আহমেদ বলেন, “ভোটকেন্দ্রের তালিকা মূলত চূড়ান্ত হয়েছে। কিছু সংশোধনের
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ রোববার অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার দুর্নীতির সঙ্গে জড়িত হওয়ার অভিযোগ তোলেন। তিনি বলেন, “এখন অনেক উপদেষ্টা দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছেন। এটি বিএনপির কাছে খতিয়ান আছে।” ঢাকার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, উপদেষ্টারা যদি মনে করেন তারা বিচারের ঊর্ধ্বে, তা ভুল। তাদেরও বিচার হবে।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার গণেশপুর গ্রামে মনু নদীর তীররক্ষা বাঁধের শতাধিক ফুট অংশ বুধবার রাতে আকস্মিকভাবে ধসে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা যে কোনো সময় ভাঙনের কারণে বসতভিটা ও আবাদি জমি হারানোর ভয়ে রয়েছেন। স্থানীয় ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, জেলার মনু নদের বাংলাদেশ অংশে কুলাউড়া-সদর পর্যন্ত মোট ১৪৪ কিলোমিটার তীররক্ষা বাঁধের সংস্কার, গাইডওয়াল নির্মাণ এবং
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী পাঁচ নেতাকে ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশান কার্যালয়ে ওই মতবিনিময় সভা শুরু হয়। বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলবেন। দলীয় সূত্র জানায়, এই বৈঠকের মাধ্যমে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের সবুজ সংকেত দিতে পারে
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মন্তব্য করেছেন, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনে ব্যাক করার চেষ্টা করবে। তিনি বলেন, “ফরিদপুর, মাদারীপুর ও খুলনার মতো এলাকা, যেগুলো একটু আওয়ামী লীগ হিসেবে পরিচিত, সেখানে জাতীয় পার্টি নির্বাচনে নাশকতা করার চেষ্টা করবে এবং আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করতে চাইবে।” রোববার (২৬ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়