রবিবার, ১৬ আগস্ট, ২০২৬২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্য

ঢাকার শতভাগ শিশুর দেহে বিষাক্ত সিসা, স্থায়ী ক্ষতির আশঙ্কা

স্বাস্থ্য বিষয়ক বিশেষ প্রতিবেদক
স্বাস্থ্য বিষয়ক বিশেষ , প্রতিনিধি

প্রকাশ: ৭ আগস্ট ২০২৫, ১২:৭

শেয়ার করুনঃ
ঢাকার শতভাগ শিশুর দেহে বিষাক্ত সিসা, স্থায়ী ক্ষতির আশঙ্কা

ঢাকায় বসবাসরত শতভাগ শিশুর রক্তে বিষাক্ত ভারী ধাতু সিসা পাওয়া গেছে, যার মধ্যে ৯৮ শতাংশ শিশুর রক্তে রয়েছে উদ্বেগজনক মাত্রার বেশি সিসা। এমনই ভয়াবহ তথ্য উঠে এসেছে আইসিডিডিআর,বি পরিচালিত এক সাম্প্রতিক গবেষণায়। বুধবার মহাখালীর আইসিডিডিআর,বি মিলনায়তনে 'বাংলাদেশে সিসা দূষণ প্রতিরোধ : অগ্রগতি ও চ্যালেঞ্জ' শীর্ষক আলোচনায় গবেষণার প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়।

গবেষণায় বলা হয়, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকার ৫০০ শিশুর রক্ত পরীক্ষায় প্রত্যেকটির দেহে সিসা পাওয়া গেছে। এসব শিশুর গড় রক্তে সিসার পরিমাণ ৬৭ মাইক্রোগ্রাম/লিটার, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে মারাত্মক ক্ষতিকর। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে লাখো শিশু মানসিক ও শারীরিকভাবে স্থায়ী ক্ষতির মুখে পড়বে।

বিশেষজ্ঞদের মতে, লেড-অ্যাসিড ব্যাটারি কারখানা, সিসা গলানোর কেন্দ্র, রঙ, প্রসাধনী ও রান্নার পাত্র থেকেই শিশুদের দেহে সিসা প্রবেশ করছে। এমনকি কারখানার এক কিলোমিটারের মধ্যে বসবাসকারী শিশুদের রক্তে সিসার মাত্রা অন্যদের চেয়ে ৪৩ শতাংশ বেশি।

আরও

বায়ুদূষণে প্রতিদিন ঝরছে ২৪২ প্রাণ, বাড়ছে অর্থনৈতিক ক্ষতি

বায়ুদূষণে প্রতিদিন ঝরছে ২৪২ প্রাণ, বাড়ছে অর্থনৈতিক ক্ষতি

সভায় জানানো হয়, সিসা শিশুদের মস্তিষ্কের বিকাশ ব্যাহত করে, শেখার ক্ষমতা কমিয়ে দেয় এবং পুষ্টির ঘাটতির ঝুঁকি তৈরি করে। এসব শিশু পরবর্তী জীবনে বুদ্ধিমত্তা ও কর্মক্ষমতায় পিছিয়ে পড়বে, যা জাতীয় উন্নয়নের জন্য হুমকি।

সিসা দূষণের উৎস চিহ্নিত করে বন্ধ করার ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক স্টিভ লুবি। তিনি বলেন, বাতাস, খাদ্য, ধূলিকণা এমনকি গর্ভাবস্থায় প্লাসেন্টা থেকেও সিসা শিশুর শরীরে ঢুকছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আশার বিষয় হলো, আগে রান্নার হলুদের গুঁড়ায় সিসার উপস্থিতি থাকলেও, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে তা উল্লেখযোগ্য হারে কমেছে। যা আইন প্রয়োগ ও জনসচেতনতার মাধ্যমে সম্ভব হয়েছে।

সভায় আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ বলেন, শিশুদের মস্তিষ্কের বিকাশ ও জাতির ভবিষ্যৎ রক্ষায় সিসা দূষণের বিরুদ্ধে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার।

আরও

ডেঙ্গুতে একদিনে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ রোগী

ডেঙ্গুতে একদিনে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ রোগী

এই গবেষণা ও বার্তা নীতিনির্ধারকদের দ্রুত কার্যক্রম গ্রহণে উদ্বুদ্ধ করতে পারে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি নিরাপদ ও সুস্থ পরিবেশে বেড়ে উঠতে পারে।

সিসা দূষণশিশুর স্বাস্থ্যে সিসাআইসিডিডিআরবি গবেষণাঢাকার পরিবেশ দূষণ,
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

এ সম্পর্কিত আরও পড়ুন

টিকার বাইরে থাকা শিশুরাই বেশি আক্রান্ত, হামে মৃত্যু থামছে না

টিকার বাইরে থাকা শিশুরাই বেশি আক্রান্ত, হামে মৃত্যু থামছে না

ঢাকা শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের ২ নম্বর হাম ডেডিকেটেড ওয়ার্ডের ৩০টি বেডই বর্তমানে হামে আক্রান্ত শিশুতে পূর্ণ। ভর্তি থাকা শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের কেউই সরকারের বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আসেনি। কেউ টিকাদান কর্মসূচির বিষয়ে জানতেন না, আবার কেউ ছয় মাস বয়স থেকে টিকা দেওয়ার বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। ৪ নম্বর বেডে চিকিৎসাধীন চার বছর ছয়

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

ত্বকের ক্যানসারের অন্যতম জটিল ধরন মেলানোমার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে রাশিয়ায় উদ্ভাবিত ব্যক্তিগতকৃত একটি ভ্যাকসিন। ‘নিওনকোভ্যাক’ নামের এই এমআরএনএ-ভিত্তিক ভ্যাকসিন গ্রহণকারী প্রথম রোগীর শরীরে ইতিবাচক ফলাফল পাওয়ার কথা জানিয়েছেন দেশটির চিকিৎসকরা। রাশিয়ার গ্যামালেয়া ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক আলেকজান্ডার গিনজবার্গ জানান, ভ্যাকসিন গ্রহণের পর রোগী সুস্থ রয়েছেন এবং তার শরীরে ক্যানসার প্রতিরোধে কার্যকর রোগপ্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠতে শুরু করেছে। চিকিৎসার

দেশে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারে বাড়ছে মৃত্যুঝুঁকি, উদ্বেগ বিশেষজ্ঞদের

দেশে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারে বাড়ছে মৃত্যুঝুঁকি, উদ্বেগ বিশেষজ্ঞদের

দেশে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই নির্বিচারে অ্যান্টিবায়োটিক বিক্রি এবং হাসপাতালের সংক্রমণ নিয়ন্ত্রণে দুর্বলতার কারণে জীবনরক্ষাকারী অ্যান্টিবায়োটিক ক্রমেই অকার্যকর হয়ে উঠছে। আইসিডিডিআর,বির সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে ব্যাকটেরিয়া ওষুধ প্রতিরোধী হয়ে পড়ছে। একই সঙ্গে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ চিকিৎসাধীন রোগীদের মধ্যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বাড়ছে। গবেষণায় দেখা গেছে, হাসপাতালে ভর্তি হওয়ার সময় অনেক রোগীর

আগস্টে ডেঙ্গুর বিস্ফোরণ আশঙ্কা, হামেও সতর্ক করলেন বিশেষজ্ঞরা

আগস্টে ডেঙ্গুর বিস্ফোরণ আশঙ্কা, হামেও সতর্ক করলেন বিশেষজ্ঞরা

দেশজুড়ে হাম ও ডেঙ্গুর দ্বৈত সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। একদিকে হামে আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে, অন্যদিকে বৃষ্টি ও উষ্ণ আবহাওয়ার কারণে ডেঙ্গুর বিস্তারও দ্রুত বাড়ছে। ফলে অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই বলছেন, ঘরের ভেতরে রেখেও শিশুদের হাম থেকে রক্ষা করা গেলেও ডেঙ্গু থেকে নিরাপদ রাখা কঠিন হয়ে পড়েছে। স্বল্প আয়ের পরিবারগুলো জানাচ্ছে, হাম ও ডেঙ্গু—দুই রোগ থেকেই

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

ভারতে ডেঙ্গু প্রতিরোধে নতুন যুগের সূচনা হলো। দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকা ‘কিউডেঙ্গা’ বাজারজাত ও ব্যবহারের অনুমোদন দিয়েছে। এই টিকাটি তৈরি করেছে জাপানের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস। অনুমোদনের ফলে ভারতের স্বাস্থ্য খাতে ডেঙ্গু মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো, যা ভবিষ্যতে রোগ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন

সর্বশেষ সংবাদ

মৎস্য খাতে নতুন বাজার খুঁজতে উদ্যোক্তাদের আহ্বান প্রধানমন্ত্রীর

মৎস্য খাতে নতুন বাজার খুঁজতে উদ্যোক্তাদের আহ্বান প্রধানমন্ত্রীর

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ফের আইনি নোটিশ

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ফের আইনি নোটিশ

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, শিগগির ঘোষণা

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, শিগগির ঘোষণা

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ