সোমবার, ৩ আগস্ট, ২০২৬১৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

স্বপ্নের পথে এক ধাপ এগোল নওগাঁ বিশ্ববিদ্যালয়

 Rifat Shobuj Hossain
রিফাত হোসাইন সবুজ নওগাঁ, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৭ আগস্ট ২০২৫, ১৬:৫১

শেয়ার করুনঃ
স্বপ্নের পথে এক ধাপ এগোল নওগাঁ বিশ্ববিদ্যালয়

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পের প্রশাসনিক আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের জন্য একটি পূর্ণাঙ্গ ভৌত অবকাঠামো মাস্টার প্ল্যান এবং একাডেমিক মাস্টার প্ল্যান প্রস্তুত করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪ কোটি ৭৫ লাখ টাকা, যা সরকারি তহবিল (জিওবি) থেকে দেওয়া হবে।

প্রকল্পটির অনুমোদিত সময়কাল নির্ধারণ করা হয়েছে জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ সাল পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিকল্পনা-৫ শাখার যুগ্ম সচিব আহমেদ শিবলী ৬ আগস্ট বিকেলে এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন। শিক্ষা উপদেষ্টা কর্তৃক ৩১ আগস্ট প্রকল্পটির অনুমোদনও দেওয়া হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার সকালে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, “এই প্রশাসনিক আদেশের মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। বিশ্ববিদ্যালয়ের বাস্তবিক যাত্রা আরও এক ধাপ এগিয়ে গেল। এটি শুধু একটি প্রকল্প নয়, এটি আমাদের স্বপ্নের বাস্তবায়নের পথ খুলে দিয়েছে।”

আরও

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, জরুরি সভা

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, জরুরি সভা
উল্লেখ্য, এর আগে গত ২৮ জুলাই শিক্ষা মন্ত্রণালয় নওগাঁ সদর উপজেলার শালুকা, চকরামপুর ও পাথুরিয়া মৌজায় প্রায় ৯৬.৮১ একর জমি অধিগ্রহণের অনুমোদন দেয়। ক্যাম্পাস স্থাপনের জন্য এসব জমি বাছাই করে প্রস্তাব পাঠানো হয়েছিল।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
উপাচার্য আরও বলেন, “নওগাঁ বিশ্ববিদ্যালয় বন্ধের ষড়যন্ত্র কেউ থামাতে পারেনি। অনেক বাধা অতিক্রম করেই আমরা আজ এই পর্যায়ে এসেছি। স্বাধীনতার পর নওগাঁ অঞ্চল যেভাবে বঞ্চনার শিকার হয়েছে, তা থেকে এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।”

তিনি ব্যক্তিগতভাবে এই কাজকে ইবাদত হিসেবে বিবেচনা করে দায়িত্ব পালন করছেন বলে জানান। “আমার পরিবারের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু করতে,” তিনি বলেন।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি, যখন জাতীয় সংসদে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ” বিল পাস হয়। পরে চলতি বছরের ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে “নওগাঁ বিশ্ববিদ্যালয়” রাখা হয়। বর্তমানে মডেল টাউন এলাকার একটি ভাড়া ভবনে প্রশাসনিক কার্যক্রম চলছে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়স্বপ্নের পথেশিক্ষা মন্ত্রণালয়
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

দুইদিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার প্রথম ইউনিট

দুইদিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার প্রথম ইউনিট

যান্ত্রিক ত্রুটির কারণে দুইদিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে প্রায় ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (২ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ইউনিটটি পুনরায় চালু করা হয়। চালুর পর থেকেই উৎপাদিত বিদ্যুৎ জাতীয়

বৈরী আবহাওয়ায় সাগরে মিলছে না ইলিশ, সংকটে জেলে-ব্যবসায়ীরা

বৈরী আবহাওয়ায় সাগরে মিলছে না ইলিশ, সংকটে জেলে-ব্যবসায়ীরা

বৈরী আবহাওয়া ও সাগরে ইলিশের স্বল্পতার কারণে কক্সবাজারের জেলে, ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছেন। গভীর সমুদ্রে বড় ট্রলারগুলো কাঙ্ক্ষিত মাছ না পেয়ে বারবার খালি হাতে ফিরছে। ফলে মাছের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি বাড়ছে লোকসানের বোঝা। তবে জেলে ও ব্যবসায়ীরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে ফিরলে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ইলিশের প্রকৃত মৌসুম শুরু হবে। সরেজমিনে কক্সবাজার মৎস্য

আগামী বাহাত্তর ঘণ্টায় পাঁচ জেলায় বন্যার শঙ্কা বাড়ছে

আগামী বাহাত্তর ঘণ্টায় পাঁচ জেলায় বন্যার শঙ্কা বাড়ছে

তিস্তা ও দুধকুমার অববাহিকার পাঁচ জেলায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে দেশের আরও কয়েকটি নদী অববাহিকার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কার কথাও জানানো হয়েছে। রোববার (২ আগস্ট) প্রকাশিত বন্যা সতর্কবার্তায় কেন্দ্র জানায়, বর্তমানে কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধি অব্যাহত

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৪৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২ আগস্ট) রাত পৌনে ৮টায় জেলা পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করে। পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ও পৃথিমপাশা ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালানো

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

দিনাজপুরের নবাবগঞ্জে বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে রোপিত কাঞ্চন ও নিমের চারাগাছ সংরক্ষণের জন্য ঘেরা নির্মাণের কথা বলে বন বিভাগের নবাবগঞ্জ বিট অফিসে সংরক্ষিত সাতটি শালগাছের গোলাই করাতকলে নেওয়ার প্রস্তুতির ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। একই ঘটনায় বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্যে অসঙ্গতি থাকায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ১ আগস্ট (শনিবার) দুপুরে নবাবগঞ্জ বিট অফিসে গিয়ে দেখা যায়, সংরক্ষিত সাতটি শালগাছের

সর্বশেষ সংবাদ

দুইদিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার প্রথম ইউনিট

দুইদিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার প্রথম ইউনিট

তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার মূল্য

তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার মূল্য

বৈরী আবহাওয়ায় সাগরে মিলছে না ইলিশ, সংকটে জেলে-ব্যবসায়ীরা

বৈরী আবহাওয়ায় সাগরে মিলছে না ইলিশ, সংকটে জেলে-ব্যবসায়ীরা

আগামী বাহাত্তর ঘণ্টায় পাঁচ জেলায় বন্যার শঙ্কা বাড়ছে

আগামী বাহাত্তর ঘণ্টায় পাঁচ জেলায় বন্যার শঙ্কা বাড়ছে

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন