কক্সবাজারের টেকনাফ–কক্সবাজার মহাসড়কে মাছবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। নিহত সিএনজি চালকের নাম ফারুক (৩০)। তিনি হ্নীলা মৌলভীবাজার এলাকার মো. সেলিমের ছেলে। অপরজন নিহত যাত্রী ইমান হোসেন (২৫), যার বাড়ি সদর ইউনিয়নের নাজিরপাড়ায়। তার বাবা মো. সৈয়দ নুর। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক
উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের আওতাধীন ব্যাটালিয়নগুলো গত এক মাসে (নভেম্বর) মাদক, অস্ত্র এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামালসহ মোট ৪৮ জন আসামিকে আটক করেছে। আটককৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকারও বেশি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের কুঠিবাড়ি ৪২-বিজিবি অডিটোরিয়ামে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সেক্টর কমান্ডার কর্নেল ফয়সাল হাসান। ফুলবাড়ি-২৯ বিজিবির আয়োজনে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। একই সাথে বেলুন উড়িয়ে দিবসটি উদযাপনের শুভ সূচনা করা হয়। পরবর্তীতে গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন এবং উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে মধ্যযুগীয় কায়দায় ফখরুল ইসলাম মন্জু ওরফে বলি (২৫) নামে এক যুবককে পিটিয়ে-কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে পুলিশের ভাষ্যমতে, নিহত যুবক একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী। এর আগে, একই দিন সকালে মামলাটি রুজু করা হয়।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে নিষেধাজ্ঞা অমান্য করে খোলা ট্রাকে বালু-মাটি বহন করা হচ্ছে। সড়ক দিয়ে চলাচলরত পথচারী, চালক ও যাত্রীদের চোখে-মুখে বালু ঢুকছে। এতে দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে। সরেজমিন দেখা গেছে, প্রতিদিন দৌলতদিয়া ঘাট এলাকা ও আশপাশের এলাকা থেকে ভরাট বালু ও কাটা মাটি ট্রাকে করে বিভিন্ন স্থানে বহন করা হচ্ছে। এই বালু-মাটি বিভিন্ন বসতবাড়ির ভিটা উঁচুকরণ ও
পরিচ্ছন্ন জেলা গড়তে এবং জনদুর্ভোগ কমাতে ঝিনাইদহে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন ঝিনাইদহে স্থানীয়র সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়। জেলা প্রশাসন ও সড়ক বিভাগের উদ্যোগে স্কাউটের সহযোগীতায় শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শুরু করে আরাপপুর জামতলা হয়ে আরাপপুর মোড়, পাগলা কানাই সড়ক, চুয়াডাঙ্গা সড়কসহ
"নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই " এই প্রতিপাদ্যের আলোকে দিনাজপুরের হাকিমপুর হিলিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস এবং অদ্যম নারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এই দিবস পালিত হয়। আলোচনা সভায় উপস্থিত হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, সহকারী কমিশনার ভূমি ও
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা, দোকানপাট উচ্ছেদ ও ২৬ শতাংশ জায়গা দখলমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় এই উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযানের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে ও বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, আমরা অভিযানে মূলত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছি।
সিরাজগঞ্জে মৎস্য অধিদপ্তরের সরকারি মৎস্য খামারের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধিতে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (১ম পর্যায়) আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ে আঞ্চলিক এ কর্মশালা আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য অফিসের আয়োজনে কর্মশালাটি সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে। সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান ছিলেন রাজশাহী
"নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি " এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন- ২০২৫ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে "অদম্য নারী পুরস্কার" শীর্ষক কার্যক্রম বাস্তবায়নে ৫ জন অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে আয়োজনে উপজেলা সভাকক্ষে এই সংবর্ধনা
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে ভূরুঙ্গামারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসন যৌথভাবে দিবসটি উদযাপনের আয়োজন করে। পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচীর উদ্বোধন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণিল র্যালী বের হয়। র্যালীটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় পরিষদ চত্বরে এসে
পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আজ ৯ ডিসেম্বর ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫’ পালন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে দিবসটি পালন করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা" গড়বে আগামীর শুদ্ধতা" সামনে রেখে এ উপলক্ষ্যে সরাইল উপজেলা প্রশাসন মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, দুর্নীতি বিরোধী মানববন্ধন। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি প্রতিপাদ্যে” নওগাঁর আত্রাইয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে মহিলা বিষয়ক অফিস ৫ জয়িতাকে সংবর্ধনা দেয়। মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করে। অনুষ্ঠানে “অদম্য নারী পুরস্কার” শীর্ষক কার্যক্রমের আওতায় পাঁচ শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে একান্ত বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাসকামরায় প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনী তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করা নির্বাচন কমিশনের দীর্ঘদিনের রেওয়াজ—তাই এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন সিইসি। বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি জানান, “আমরা নির্বাচনের
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে অনুষ্ঠিত ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ এ উপজেলা পর্যায়ের সফল জননী ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন আনোয়ারা খানম। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নয়া দিগন্ত পত্রিকার সিটি এডিটর আবু সালেহ আকন এবং বাংলা টিভি ঝালকাঠি জেলা প্রতিনিধি আবু সায়েম আকনের মা। রবিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় রাজাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা “এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন এবং “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (৯ ডিসেম্বর) সোমবার সকালে গোপালপুর উপজেলা দুর্নীতি বিরোধী কমিশনের আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধন ও পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গোপালপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ হারুন-রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার
কুড়িগ্রামের উলিপুরে "নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি" এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে অদম্য নারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভা ও তিনজন অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়। আলোচনা অনুষ্ঠানে জিয়ন রায়হানের সঞ্চালনায়
আমার এসএসসি, রেজিঃ নং-629362/2002, রোল নং-431186 এইচএসসি রেজিঃ নং-852173/2004, রোল নং-574507, অনার্স রেজিঃ নং-387104/2006-2007, রোল নং-766427, মাস্টার্স রেজিঃ নং-0807730/2010-11, রোল নং-1178222 এর মূল সার্টিফিকেট হারিয়ে গিয়েছে। গুলশান থানার জিডি নম্বর ৬৮৪, তারখি: ০৯/১২/২৫ইং। নিবেদক রাবেয়া সানজিদা লুনা পিতা: আব্দুস সালাম, মাতা: সেলিনা আক্তার স্থায়ী ঠিকানা: পাউসার, গ্রাম-পাউসার, ইউনিয়ন/ওয়ার্ড -শেখরনগর। থানা সিরাজদিখান, জেলা মুন্সিগঞ্জ ও মোবাইল নং-০১৭০৬৮৪০৯৫৫।.
উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থার কারণে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া সম্ভব নয়। বিশেষ করে হৃদ্যন্ত্রের সমস্যা জটিল পর্যায়ে থাকায় বর্তমানে তাকে ঢাকায় রেখেই চিকিৎসা করা হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, খালেদা জিয়ার কিডনি, ফুসফুস, ডায়াবেটিসসহ অন্যান্য শারীরিক জটিলতা অপরিবর্তিত রয়েছে। বর্তমানে তাকে প্রতিদিন ডায়ালাইসিস দিতে হচ্ছে।
রাজধানীর সাইন্সল্যাব এলাকায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, ল্যাবএইড হাসপাতালের পাশে ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। অভিযোগের জের ধরে সংঘর্ষ শুরু হয়। তিনি বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পটুয়াখালীতে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী-১ আসনের প্রার্থী মুফতি হাবিবুর রহমান মনোনয়ন প্রত্যাহার করে পটুয়াখালী-৪ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনের পরই মুফতি হাবিবুর রহমানকে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তার মনোনয়ন বাতিলের কারণে
"দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বো আগামীর শুদ্ধতা " এ প্রতিপাদ্যে ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় কুড়িগ্রাম জেলার উলিপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উলিপুর উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিনহাজ আহমেদ মুকুল, উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে গেছে। সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের জামাল মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ‘নিউ সুমন ম্যাট্রেস’ নামে লেপ-তোষকের কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। সেই