প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১৯:৫১

ঝালকাঠি পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জলাশয় অনুমোদন ছাড়াই ভরাট করে ট্রাকস্ট্যান্ড নির্মাণের অভিযোগ উঠেছে। ঝালকাঠি শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সম্প্রতি দরপত্রের কার্যাদেশ পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মাহমুদুল ইসলাম নির্মাণকাজ শুরু করেছেন। ট্রাকস্ট্যান্ড নির্মাণে ঝালকাঠি পৌরসভা ৭ লাখ ৭ হাজার ৮৮৭ টাকা বরাদ্দ দিয়েছে বলে জানা গেছে।
