প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১৯:৫৯

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্ত এলাকায় শেয়ালের কামড়ে আমিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই সঙ্গে গত তিন সপ্তাহে শেয়ালের আক্রমণে দুটি গরু মারা যাওয়ার ঘটনায় সীমান্তঘেঁষা কয়েকটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
