
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১৬:৫২

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ফেরিতে যৌথ অভিযান চালিয়ে সংঘবদ্ধ জুয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রো রো ফেরি শাহপরাণে এ অভিযান পরিচালিত হয়।
