প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১৬:৩৫

নোয়াখালীর সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ ডিজেল জব্দ এবং চারজনকে আটক করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনউদ্দিন।
