বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মধ্যে আসন সমঝোতার ফলে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির দলীয় প্রার্থী পরিবর্তন হয়েছে। এই আসনে বিএনপির সমর্থনে নির্বাচন করবেন জমিয়ত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই সমঝোতার কথা জানান। তিনি বলেন, বৃহত্তর ঐক্যের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাওলানা জুনায়েদ আল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে নওগাঁর ধামইরহাট উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা। ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ১১ টায় দলীয় কার্যালয় থেকে একটি বিশাল মিছিলে বের করে "মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে; উই আর কলিং, তারেক রহমান কামিং; বাংলাদেশ ইজ কলিং, তারেক রহমান কামিং ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ থেকে ১০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি হলেন আলাউদ্দিন (৪০),
ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে অন্তত ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় নির্মিত অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রিজভী জানান, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করবেন। ইতোমধ্যেই
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ মিছিল হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় আত্রাই উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ- সংগঠনের বিপুল সংখ্যক
দিল্লির পর এবার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশে সংঘটিত একটি হত্যাকাণ্ডের প্রতিবাদে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে এই বিক্ষোভ শুরু হয়। মিছিলটি ডেপুটি হাইকমিশনের দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, সকাল আনুমানিক ১১টার দিকে বিক্ষোভকারীরা কলকাতার বঙ্গবন্ধু সরণিতে
দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিলে সংশ্লিষ্ট নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জমির আইল নিয়ে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে হাবিব শেখ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। আহতদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুর ১০টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত
তফসিল ঘোষণার পর আচরণবিধি লঙ্ঘন করে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে দোয়া মাহফিলে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে ভোট চেয়েছেন তার স্ত্রী । সেই আয়োজনে পাশেই বসা ছিলেন প্রার্থী বাবুল। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে মেলান্দহের শ্যামপুর ইউনিয়নের চরগোবিন্দী এলাকায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওর্য়াড বিএনপি আয়োজনে বেগম খালেদা জিয়ার অসুস্থতার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রতিযোগিতাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে উঠেছে। দলীয়ভাবে আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজুকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পরও একই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির। ফলে স্থানীয় রাজনীতিতে কৌতূহল ও উত্তাপ দুটোই বাড়ছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় আত্রাই উপজেলা নির্বাচন অফিস
সব জায়গায় আইনশৃঙ্খলা ও অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারলে নির্বাচন কমিশনকে (ইসি) কার্যকরভাবে সহযোগিতা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে মাঠপর্যায়ে শক্ত অবস্থান নিশ্চিত করা জরুরি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিসি ও এসপিদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময়
বিএনপিতে যোগদানের একদিন পার না হতেই কুমিল্লার দেবীদ্বারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলার সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শাহীন মিয়া (৩৪)কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে দেবীদ্বার উপজেলার ১নং বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে অবস্থিত তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘শাহীন ফার্মেসি’ থেকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশ ও দেবীদ্বার থানা পুলিশের যৌথ অভিযানে এই আটক
আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানযাত্রী ছাড়া সব ধরনের সহযাত্রী ও দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে যে অপবাদ ও সমালোচনা রয়েছে, তা থেকে মুক্তি পেতে হলে আইনের শাসনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক
পটুয়াখালীর কুয়াকাটায় নিজ বাড়িতে পতিতাদের আশ্রয় এবং এ কাজে সহযোগিতার অভিযোগে কুয়াকাটা পৌর জামায়াতে ইসলামীর ৫নং ওয়ার্ড সভাপতি গ্রাম ডা: আ. হালিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ২১ ডিসেম্বর (রোববার) দলটির বিশেষ রোকন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কুয়াকাটা পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. শহীদুল ইসলাম। তিনি
বাংলাদেশের জাতীয় নির্বাচনী প্রচারণায় দীর্ঘদিনের পরিচিত দৃশ্য ছিল দেয়াল, গাছ, বিদ্যুতের খুঁটি কিংবা বাজারজুড়ে পোস্টারে ছেয়ে যাওয়া পরিবেশ। পোস্টার দেখেই সাধারণ ভোটার বুঝে নিতেন—নির্বাচন আসন্ন। কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সেই চিরচেনা দৃশ্যের অবসান ঘটতে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না। নির্বাচন কমিশন (ইসি) সংশোধিত রাজনৈতিক
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে অংশ নিতে তাকে তলব করা হয়। কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক উদ্বেগের প্রেক্ষাপটে এই তলব করা হয়। বৈঠকে ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশ মিশনের নিরাপত্তা নিশ্চিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তাকে পর্যাপ্ত ও সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করছে। সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল প্রকার কনসুলার সেবা ও ভিসা প্রদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। হাইকমিশনের মূল ফটকে ঝোলানো নোটিশে বলা হয়, বর্তমান পরিস্থিতির জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে শহরের গোদার বাজার পদ্মাপুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- স্থানীয়
ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনে সক্রিয় শহীদ ওসমান হাদির পরিবারকে বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে হাদির এক বোনকে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যান দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তার আওতায় আনা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উচ্চপর্যায়ের সূত্র জানায়, জুলাই আন্দোলনের যোদ্ধা, আন্দোলনের সমন্বয়ক, সংসদ-সদস্য প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা ও পৌর কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আবু বক্কার সিদ্দিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ এবং পৌর বিএনপির সভাপতি মোঃ আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বাবু। রবিবার (২১ ডিসেম্বর) জেলা কৃষকদলের আহ্বায়ক আইয়ুবুর রহমান আইয়ুব এবং সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ আলমগীর স্বাক্ষরিত এক প্যাডে পূর্নাঙ্গ কমিটি
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় আওয়ামী লীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। কেউ এটিকে আওয়ামী লীগের পুনর্বাসন হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন—বিএনপির রাজনীতিতে আস্থা রেখেই তারা দলটিতে যোগ দিয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী, বিএনপি জাতীয় কমিটির সদস্য ও টানা চারবারের সাবেক সংসদ
দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ৩ টার দিকে নবাবগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, নবাবগঞ্জ