প্রকাশ: ৫ মে ২০২৬, ১০:৫৮

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। পৃথক তিনটি বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যা সীমান্ত এলাকায় মাদকবিরোধী তৎপরতায় নতুন উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
