প্রকাশ: ৪ মে ২০২৬, ১৭:৪৬

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর এলাকার উচালিয়াপাড়া সার্কুলার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় স্থানীয় জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে যাতায়াতের একমাত্র সড়ক হওয়ায় প্রতিদিন শত শত মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

