
প্রকাশ: ৪ মে ২০২৬, ১৮:৫

মৌলভীবাজার জেলার হাওরাঞ্চলে পাহাড়ি ঢল ও টানা অতিবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাকা ধানের খেত চোখের সামনে পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাওরপারের পরিবেশ। সরেজমিনে কাউয়াদীঘি হাওর এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও বুকসমান পানির নিচে ধান, কোথাও কাটা ধান পচে যাচ্ছে, আবার অনেক আঁটিতে অঙ্কুর গজাতে শুরু করেছে।
