
প্রকাশ: ৪ মে ২০২৬, ১৩:৮

দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে বিভিন্ন সূত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে। স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট একাধিক বিশেষজ্ঞ ও কর্মকর্তার বক্তব্য এবং নথিপত্র বিশ্লেষণে বলা হচ্ছে, টিকাদান ব্যবস্থার ধারাবাহিক দুর্বলতা, নীতিগত পরিবর্তন এবং প্রশাসনিক জটিলতার কারণে দেশে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে এবং এখন পর্যন্ত ২৯৪ জন শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যার মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যুও অন্তর্ভুক্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
