প্রকাশ: ৪ মে ২০২৬, ১৭:৩১

টেকনাফের সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে বর্জ্য ব্যবস্থাপনার নামে বিশাল বাউন্ডারি নির্মাণ নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিবেশবাদী ও বন কর্মকর্তারা আশঙ্কা করছেন, এই স্থাপনা বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণ ব্যাহত করে জীববৈচিত্র্যের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনতে পারে।

