প্রকাশ: ৪ মে ২০২৬, ১৭:২৩

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মানিকাঠী এলাকার যুবক মো. মামুন হোসেন প্রমাণ করেছেন, চাকরিই জীবনের একমাত্র সফলতার পথ নয়। অদম্য ইচ্ছাশক্তি, শ্রম এবং পরিকল্পনার মাধ্যমে তিনি গড়ে তুলেছেন “ভাই ভাই ডেইরি ফার্ম” নামে একটি সফল গরুর খামার, যা এখন স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দু।
