প্রকাশ: ৪ মে ২০২৬, ১৭:৫৯

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় জেলের ছদ্মবেশে মাদক পাচারের সময় বিজিবির বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কোরবান আলী (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (৩ মে) বিকেলে উপজেলার নাজিরপাড়া বিওপি’র আওতাধীন জালিয়া পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
