আজ মধ্যরাত থেকে সমুদ্র ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত ও মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে সরকার এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। সরকারি সিদ্ধান্ত মেনে গভীর সমুদ্র থেকে তীরে ফিরতে শুরু করেছেন জেলেরা। পটুয়াখালীর মহিপুর-আলিপুর, কুয়াকাটা, রাঙ্গাবালীসহ উপকূলের বিভিন্ন এলাকার হাজারো জেলে ইতোমধ্যে নদ-নদী ও নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। তবে ৫৮ দিনের
স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি নিশ্চিতের পাশাপাশি অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের তফসিলে সুরক্ষা ও দায়মুক্তি দেওয়া হবে। সংবিধান সংশোধন কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা স্পষ্ট বলেন। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই সংশোধনী বিল সংসদে তোলা হবে। নোট অব ডিসেন্টসহ দলগুলো যেভাবে সনদে স্বাক্ষর করেছে, সরকার সেভাবেই তা
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকাসহ সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা, ডায়াগনস্টিক কিট, ওষুধ ও স্যালাইন সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। চিকিৎসা সহজলভ্য করা, সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযানসহ সমন্বিত কার্যক্রমের ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুহার ০.৩১ শতাংশে রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ৬ অক্টোবর পর্যন্ত এ বছর ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু হয়েছে এবং ৯০ হাজার ৩৫৬
ইতালিতে বৈধ চাকরি ও স্পন্সর ভিসার প্রলোভন দেখিয়ে ভোলার লালমোহনের মো. রাসেলকে বিদেশে নিয়ে বন্দি করে ‘শ্রমদাস’ হিসেবে বিক্রির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। ভুয়া স্পন্সরের মাধ্যমে দুই দফায় ইতালি পাঠিয়ে তাঁর কাছ থেকে ১৮ লাখ ২৩ হাজার টাকা নেওয়া হয়। পরে ইতালি পুলিশের সহায়তায় ভিসা ও স্পন্সরের জালিয়াতির বিষয়টি জানতে পারেন রাসেল। সর্বস্ব হারিয়ে
তাইওয়ানকে সামরিক সহায়তা ও অস্ত্র সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের অভিযোগ, ওয়াশিংটনের সামরিক নীতি তাইওয়ান প্রণালিতে উত্তেজনা বাড়িয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। মঙ্গলবার (৬ অক্টোবর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশিত এক মন্তব্যে আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক কিম মিয়ং চোল এ অভিযোগ করেন। তাইওয়ানে যুক্তরাষ্ট্রের তৈরি নতুন যুদ্ধবিমান পৌঁছানোরও কঠোর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। কেসিএনএর
একটি দীর্ঘ পথচলার শেষ হলো আবেগঘন এক সন্ধ্যায়। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নেমে গোল ও দুটি অ্যাসিস্ট করে ক্যারিয়ারের শেষ অধ্যায়টিও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। মঙ্গলবার (৭ অক্টোবর) বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচের মধ্য দিয়েই জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনেছেন ফুটবল কিংবদন্তি। ৩৯ বছর বয়সী মেসি বিদায়ী ম্যাচের শুরু থেকেই ছিলেন
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। বুধবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১০১ ডলার ছাড়িয়ে গেছে। বাজারে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বুধবার ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৯৩ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট
গ্যাসের ঘাটতি মেটাতে এলএনজি আমদানিতে বিপুল অর্থ ব্যয় করেও দেশের জ্বালানি সংকট কাটছে না। বরং আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ ক্রমেই বাড়ছে। শিল্পকারখানা ও বাসাবাড়িতে প্রয়োজনীয় গ্যাস না পৌঁছানোয় একদিকে উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। কোথাও সরবরাহ কম, কোথাও চাপ এতটাই কম যে প্রয়োজনের সময় কারখানা চালানো কিংবা রান্নার চুলা জ্বালিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী,
জ্বালানিসংকট, আর্থিক খাতের মারাত্মক দুর্বলতা এবং রাজস্ব আদায়ে স্থবিরতার মতো অভ্যন্তরীণ কাঠামোগত চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের অর্থনীতি। এর সঙ্গে বৈশ্বিক অনিশ্চয়তা যুক্ত হয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও শ্লথ হয়ে পড়েছে। বিশ্বব্যাংকের সর্বশেষ ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি মাত্র ৩ দশমিক ৪ শতাংশে নেমে আসতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত সাহসী সংস্কার
টাঙ্গাইলের গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবুল হোসেন জয়কে (১৮) অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের প্রায় তিন সপ্তাহ পর নীলফামারীর ডিমলা উপজেলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রামের একটি বাড়ির মাটির নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় তার গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ঢাকার একটি তদন্তকারী দলের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মুক্তিপণ দাবি ও হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামুন রহমান (২৩)
বড় হয়ে মাদ্রাসার শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল ১৭ বছর বয়সী সীমা আক্তারের। ছোটবেলা থেকেই মাদ্রাসায় পড়াশোনা করা এই কিশোরীর সেই স্বপ্ন আর পূরণ হলো না। পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে গিয়ে অটোরিকশার মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার বড় আলমপুর গ্রামে সীমাদের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। তখনও তার মরদেহ বাড়িতে
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। নতুন বিষয়গুলো হলো—আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি। এর মাধ্যমে ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের পাঠ্যশিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম
যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রচলিত বাজারের পাশাপাশি এশিয়ার বড় বাজারগুলোতে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে চীন, ভারত ও দক্ষিণ কোরিয়াসহ গুরুত্বপূর্ণ কয়েকটি এশীয় বাজারে রপ্তানি প্রবৃদ্ধি দেশের বাজার বহুমুখীকরণের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বরে চীনে বাংলাদেশের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ২২ কোটি ৫৪ লাখ ১০ হাজার
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট’ বাস্তবায়নে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণসহায়তা দিচ্ছে বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)। এ অর্থায়নের মাধ্যমে বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রোপণ মৌসুমে সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সরকার ও আইডিএর মধ্যে ২১ কোটি ৯২ লাখ স্পেশাল ড্রয়িং
সাবরেজিস্ট্রারদের বদলিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়। এর অংশ হিসেবে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাবরেজিস্ট্রার পদের বিপরীতে লটারির মাধ্যমে ১৮ জনকে নির্বাচন করা হয়েছে। অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাবরেজিস্ট্রারদের বদলি নিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের অভিযোগ রয়েছে। এ ধরনের নেতিবাচক পরিস্থিতি থেকে উত্তরণ
জম্মু ও কাশ্মীরে অবৈধভাবে বসবাসের অভিযোগে অন্তত ১৫০ বাংলাদেশি নাগরিককে আটক করে পুশব্যাকের প্রক্রিয়া শুরু করেছে ভারত। সোমবার (৫ অক্টোবর) আটক ব্যক্তিদের ভারতীয় বিমানবাহিনীর একটি বিমানে করে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে ভারতীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে অবৈধ অভিবাসী শনাক্ত করতে বিশেষ জরিপ
দিনাজপুরের বিরামপুরে বাড়ির ময়লা-আবর্জনা ফেলা নিয়ে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই মুকুল হোসেন (৩৮) নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিরামপুর পৌরসভার কৃষ্টচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুকুল হোসেন ওই গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির ময়লা-আবর্জনা ফেলা নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি
শিশুদের নিজেদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে পারলে দেশের ভিত্তি আরও মজবুত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, একটি পরিবারের ভিত্তি যেমন সন্তানদের সঠিকভাবে বেড়ে ওঠার ওপর নির্ভর করে, তেমনি দেশের ভবিষ্যৎও নির্ভর করে শিশুদের সঠিক বিকাশের ওপর। প্রধানমন্ত্রী বলেন, আয়োজনটি
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির ব্যবস্থা করেছে সরকার। এ ছুটি নিশ্চিত করতে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি অফিস-আদালত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অতিরিক্ত এক দিনের সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সরকারের পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে
শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু তাকে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন। এবার আয়োজনের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস
সিস্টেম মাইগ্রেশন ও প্রযুক্তিগত অবকাঠামোর উন্নয়নের কারণে কিউক্যাশ নেটওয়ার্কের আওতাধীন ৩০টি ব্যাংকের বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা সাময়িকভাবে সীমিত করা হয়েছে। এতে এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), পয়েন্ট অব সেল (পিওএস) এবং কিছু কার্ড ও লেনদেনসেবা ব্যবহারে গ্রাহকদের সমস্যায় পড়তে হতে পারে। ব্যাংকগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে এসব সেবা সীমিত করা হয়েছে। আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত এ
বাংলাদেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প নিয়ে যারা বাস্তবে কাজ করেন, তারাই বর্তমান শ্রমিক সংকটের ভয়াবহতা সবচেয়ে ভালোভাবে বুঝতে পারছেন। বাইরে থেকে বিষয়টি যতটা সহজ মনে হয়, বাস্তবে পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি জটিল। আমি নিয়মিত প্রতি মাসে তিন-চারটি গার্মেন্টস কারখানায় কাজ করাই। সেই অভিজ্ঞতা থেকে গত কয়েক বছরে একটি বিষয় খুব স্পষ্টভাবে চোখে পড়ছে ছোট ও মাঝারি গার্মেন্টস কারখানাগুলোতে
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন বাড়াতে দেশব্যাপী সৌরবিদ্যুৎ সম্প্রসারণের মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। সরকারি ভবনের পাশাপাশি গ্রামগঞ্জের হাটবাজারের ভবনের ছাদেও সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবছর বিদ্যুতের চাহিদা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য ওঠানামা ও আমদানিনির্ভরতার কারণে উৎপাদন ব্যয় ও অনিশ্চয়তা বাড়ছে। তাই সহজলভ্য সূর্যের আলো কাজে
টালিউডের অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় বেশ কয়েক বছর ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন। জন্মদিন কিংবা অন্য কোনো বিশেষ দিন—বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে ছবি ও ভিডিও দেখা যায়। তাদের সম্পর্কের ঘনিষ্ঠতাও প্রকাশ্যে এসেছে নানা অনুষ্ঠানে। তবে সম্পর্ক দীর্ঘ হলেও এখনই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা নেই কৌশানির। খুব শিগগির বড় পর্দায় আসছে কৌশানি অভিনীত ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। ছবিটির প্রচারের