প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:১৯

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
