
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৯

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তাঁর দাবি, রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের অসুস্থতার কথা জানান বিদেশে অবস্থানরত এই নেতা।
