
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:৫

বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। টানা দরপতনের ধারাবাহিকতায় এক ধাক্কায় মূল্যবান এই ধাতুর দাম কমেছে ৪ দশমিক ৩৩ শতাংশ। এতে প্রতি আউন্স সোনার দাম নেমে এসেছে ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে। গত প্রায় ১৪ মাস আগে, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে সোনার দাম এমন অবস্থানে ছিল। শনিবার (২১ নভেম্বর) গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্য থেকে এ দরপতনের বিষয়টি জানা গেছে।
