
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:৫৫

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ২০ নভেম্বর। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তবে দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো কিংবা আলোচনা সভাসহ কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন করছে না বিএনপি। গত কয়েক বছর ধরেই এ সিদ্ধান্ত অনুসরণ করছেন দলটির নেতাকর্মীরা।
