
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:৭

সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
